দু বারে দু রকম ভ্যাকসিন? হতে পারে বিপদ, জানালেন হু-এর বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দু বারে দু রকম ভ্যাকসিন? প্রথম ডোজ কোভিশিল্ড, দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিন। কিংবা প্রথম ডোজ কোভ্যাক্সিন, দ্বিতীয় ডোজ কোভিশিল্ড। টিকার সংকটের মধ্যে এই রকম প্রবনতা দেখা দিচ্ছে মানুষের মনে।

আবার কোথাও কোথাও ভুল করে এই ধরনের টিকা দেওয়াও হয়েছে। এই মিশ্র টিকা নেওয়ার প্রবণতাকে এবার বিপজ্জনক আখ্যা দিল WHO। একাধিক সংস্থার তৈরি ভ্যাকসিনের অদলবদল করে পাঁচমিশালি ভ্যাকসিন নিলে তা আদতে বিপজ্জনক হয়ে উঠতে পারে, জানিয়েছেন হু-এর বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।

আরও পড়ুনঃ দেশে আক্রান্তের সংখ্যা কমল বেশ খানিকটা, কিন্তু চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র, কেরলের মত রাজ্য

তিনি বলেছেন, ‘এই নতুন ট্রেন্ড বিপজ্জনক। কারণ পাঁচমিশালি ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা নেই, পর্যাপ্ত তথ্যও নেই।’মিশ্র টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে কতটা কার্যকর, তা নিয়ে গোটা বিশ্বে এই মুহূর্তে গবেষণা চলছে। তবে, ভারতে এখনও এই বিষয়টি চালু হয়নি। তবে, আগামী দিনে মিশ্র টিকা ব্যবহারের সম্ভবনা এ দেশেও থাকছে।

দু বারে দু রকম ভ্যাকসিন? হতে পারে বিপদ, জানালেন হু-এর বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।

বিশ্বের অনেক বিজ্ঞানীরাই মনে করছেন, দু’রকমের ভ্যাকসিন নিলে তাতে লাভ বেশি। কিন্তু এই মুহূর্তে এই ব্যাপারে দেশের সাধারণ মানুষকে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত