দেশে আক্রান্তের সংখ্যা কমল বেশ খানিকটা, কিন্তু চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র, কেরলের মত রাজ্য

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে আক্রান্তের সংখ্যা কমল বেশ খানিকটা, করোনার দ্বিতীয় ওয়েবের ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠছে দেশ। ৩ কোটি ছাড়িয়েছে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০,৮১৮ জন।

সুস্থ হয়েছে ৪৮,৯১৬ জন। মৃত্যু হয়েছে ২,০২৪ জনের। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ৫৩৯ জন। করোনার দ্বিতীয় ওয়েবে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৮১৬ জন। তৃতীয় ওয়েবের সংক্রমণ কমলেও বিশেষজ্ঞদের চিন্তা মহারাষ্ট্র , কেরলের মত রাজ্য কে নিয়ে।

আরও পড়ুনঃ আগামিকাল ইস্তফা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, সাথে বিজেপির ৮ বিধায়ক!

মহারাষ্ট্রের ইতিমধ্যেই ৬১ লাখের গণ্ডি পেরিয়ে গেছে সংক্রমণের সংখ্যা গত ২৪ ঘন্টায় এই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭ হাজার ৬০৩ জন। সংক্রমনের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে কেরল গত ২৪ ঘন্টায় এই রাজ্যে সংক্রমিত হয়েছে ৭ হাজার ৭৯৪ জন।

দেশে আক্রান্তের সংখ্যা কমল বেশ খানিকটা, কিন্তু চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র, কেরলের মত রাজ্য

সংক্রমনের বিচারে তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক এই রাজ্যে ২৪ ঘণ্টায় সংক্রমনের সংখ্যা ১ হাজার ৩৮৬ জন। চতুর্থ রাজ্য তামিলনাড়ু।গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৬৫২ জন। আক্রান্তের সংখ্যায় পঞ্চম রাজ্য অন্ধ্রপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় এখানে আক্রান্ত হয়েছে ১,৫৭৮ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর