ফের বাড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা! ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ হাজারের বেশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। বুধবারের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। বুধবার ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছিলেন।দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫ জন।

আরও পড়ুনঃ আজও ২০ হাজারের গণ্ডি পেরিয়েছে রাজ্যে, এক নজরে দেখে নিন আপনার জেলাতে আক্রান্ত কতজন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৩১৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের।গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ১৮১ জন। সব মিলিয়ে করোনা মুক্ত হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮২৩।

মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩১৭-তে। এখনও পর্যন্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭ লাখ ১০ হাজার ৫২৫ জন। অর্থাৎ সামান্য বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। মোট ভ্যাকসিন পেয়েছেন ১৭ কোটি ৭২ লাখ ১৪ হাজার ২৫৬ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন