নজরবন্দি ব্যুরোঃ রিপোর্ট পজেটিভ কৌশিক- রেশমির,এভাবেই তালিকা লম্বা হচ্ছে দিনে দিনে। দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। ব্যাপক সংক্রমণের সময়েও একি সঙ্গে দেখা যাচ্ছে আতঙ্ক, ভয় আর উদাসীনতার চিত্র। অক্সিজেন থেকে বেড একাধিক জায়গায় ঘাটতি, অপরদিকে উদাসীন ভাবে চলছে প্রচার।
আরও পড়ুনঃ সময়ে মিলছে না পোস্টাল ব্যালট-ইডিসি সার্টিফিকেট, নির্বাচন কমিশনে গেলো BJP টিচার্স সেল


নির্বাচন কালে বাংলার পরিস্থিতি আরও সংকটজনক। একে একে আক্রান্ত হচ্ছেন রাজ্যের একাধিক নেতা মন্ত্রী। একি সঙ্গে আক্রান্ত হচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হোম আইসলেশনে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী। এবার ফের থাবা বসালো টলিপাড়ায়। আক্রান্ত হয়েছেন উজান গাঙ্গুলি সহ আরও একাধিক জন।
রিপোর্ট পজেটিভ কৌশিক- রেশমির, করোনার প্রথম ডোজ নেওয়ার পরেও ভাইরাস থাবা বসিয়েছে তাঁদের শরীরে। বাংলার প্রথম সারির এক সংবাদ মাধ্যমেক দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা কৌশিক সেন জানিয়েছেন, ‘‘১৪ এপ্রিল আমি, ১৮ এপ্রিল রেশমি করোনায় আক্রান্ত হই। যদিও আমাদের প্রথম দফার টিকাকরণ হয়ে গিয়েছে।’’
তার সঙ্গেই দেশের এই কঠিন্তম পরিস্থিতিতে মানুষের উদাসীনতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। হতবাক অভিনেতা জানিয়েছেন, ‘দেশের মানুষ নাজেহাল, তার পরেও নরেন্দ্র মোদী একের পর এক সভা করে যাচ্ছেন!’ প্রশ্ন রেখেছেন সাধারণ মানুষের সামনে ‘‘সাধারণ মানুষ কি বুঝতে চাইছেন না, জীবনের থেকে দামি আর কিছুই হতে পারে না?’’









