নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহের শুরুর দিনে দেশের কোভিড গ্রাফ সামান্য আশার আলো দেখাল। সামান্য নিম্নমুখী করোনা সংক্রমণের হার। কমল মৃত্যু। তবে পাল্লা দিয়ে কমেছে দৈনিক সুস্থতার হারও। তবে লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৩,১৫৭ টি নতুন কোভিড -১৯ সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে।
আরও পড়ুনঃ ভ্যাকসিন নিতে কাউকে জোর করা যাবে না, জানিয়ে দিল শীর্ষ আদালত


দেশে মোট সংক্রমণ বেড়ে ৪,৩০,৭৯,১৮৮ হয়েছে। সক্রিয় কেসলোড বেড়ে ১৯,৫০০ হয়েছে। আজ দেশে করোনার কারণে ২৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা হয়েছে ৫,২৩,৮৬৯ । দেশে একদিনে ২,৭২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। দেশের মদ্ধে সব চেয়ে সংক্রমণ বেশি হয়েছিল দিল্লিতে।

কিন্তু এবার উত্তরপ্রদেশের এক জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বহুক্ষেত্রে। সূত্রের খবর, সোমবার থেকে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে ৩১ মে পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। এর পাশাপাশি রাস্তায় বেরোলেই মাস্ক পরা বাধ্যতামূলক বলেই জানিয়েছে প্রশাসন। একটি বিবৃতি জারি করে গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনার জানিয়েছেন,



‘১৪৪ ধারা জারি থাকাকালীন কেউ কোনও বিক্ষোভ বা অনশন দেখাতে পারবেন না। জমায়েত করে পুজো বা নামাজ পাঠ করার অনুমতিও নেই। সমস্ত কোভিডবিধি মেনে চলতে হবে। স্কুলে পরীক্ষা চলাকালীন সামাজিক দূরত্ব মানতে হবে পড়ুয়াদের।’

দেশের কোভিড গ্রাফ সামান্য কমলো, কিন্তু সংক্রমণ বাড়ায় ১৪৪ ধারা জারি উত্তরপ্রদেশের এক জেলায়
গত ১৯ এপ্রিল থেকে এই জেলায় লাফিয়ে বাড়ছিল করোনা সংক্রমণ। রবিবার গৌতম বুদ্ধ নগরে নতুন করে ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।







