দেশে করোনা আক্রান্ত ছাড়াল ৫৯ লাখের গণ্ডি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুক্রবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮০ হাজারের উপরে। সেই চিত্রের বদল হোল না শনিবারও। দেশে করোনা আক্রান্ত ছাড়াল ৫৯ লাখের গণ্ডি। ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হলেন ৮৫ হাজার ৩৬২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের। দেশে মোট করোনা আক্রান্ত ৫৯ লাখ ৩ হাজার ৯৩৩ জন।

আরও পড়ুনঃ রাজ্যে অব্যাহত লাগামহীন সংক্রমণ। স্বস্তি দিচ্ছে সুস্থতার হার।

তার মধ্যে ৯ লাখ ৬০ হাজার ৯৬৯ জন বর্তমানে চিকিত্‍সাধীন। বাকি ৪৮ লাখ ৪৯ হাজার ৫৮৫ জন সুস্থ হয়ে গেছেন।গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লক্ষ ৪১ হাজার ৫৩৫। ফলে দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৯৭৫।

উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ুর। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭,৭৯৪ জন। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে অন্ধ্র প্রদেশ, এ রাজ্যে আক্রান্ত ৬ লক্ষ ৬১ হাজার ৪৫৮ জন। মৃত্যু হয়েছে ৫,৬০৬ জনের। এর পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৯ হাজার ৩৭০ আর মৃত্যু হয়েছে ৯,১৪৮ জনের।

দেশে করোনা আক্রান্ত ছাড়াল ৫৯ লাখের গণ্ডি। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ৪৫০ জন। সেখানে মৃত্যু হয়েছে ৫,১৪৭ জনের। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৭ হাজার ২১২ আর মৃত্যু হয়েছে ৮,৪১৭ জনের। দৈনিক সংক্রণের হিসেব চিন্তা বাড়ালেও, আশা দেখাচ্ছে সুস্থ হওয়ার হার। দেশে সুস্থতার হার ৮২.১ শতাংশ। মৃত্যু হার ভারতে ১.৬ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত