নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে প্রায় ৩৩ হাজার। কার্যত করোনার দূর্বার গতি রাজ্যে! গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দিনাজপুর বা দার্জিলিং জেলাতেও। শেষ সাত দিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১৭০ জনের বেশি।
আরও পড়ুনঃ তবে কি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার মুখে?


রাজ্যে আক্রান্ত বেড়ে প্রায় ৩৩ হাজার, মৃত্যু ১০০০ ছুঁই ছুঁই। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯০ জন! নতুন ১ হাজার ৩৯০ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৩৮ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৪ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮০।
পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭১৮ জন। এদিনের ৭১৮ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৯৩১ জন। এদিন ৭১৮ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬০.৬৯ শতাংশ করোনা আক্রান্ত। যা ক্রমাগত কমে চলতি সপ্তাহে নেমে এল প্রায় ৬ শতাংশ । গত ৭ তারিখে রাজ্যে সুস্থতার হার ছিল ৬৬.২৪ শতাংশ। অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১১ হাজার ৯২৭ জন।
অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৬৬৮ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১১ হাজার ১০২। এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৬ লক্ষ ৩৮ হাজার ৫৪০। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৭ হাজার ৯৫ জনের। কার্যত করোনার তাণ্ডব রাজ্য জুড়ে!










