বাংলায় অব্যাহত মৃত্যুমিছিল, ‘ইয়াস’ আবহে কমল টেস্ট – করোনা সংক্রমণের গতি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় অব্যাহত মৃত্যুমিছিল, ‘ইয়াস’ আবহে রাজ্যে কমল টেস্ট, সংক্রমণের গতি। তবে রাজ্যের একাধিক জেলায় কমল করোনা সংক্রমণ। যদিও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল সংক্রমণের মাত্রা কে ছাপিয়ে সুস্থতার হার বেড়েছে রাজ্যের একাধিক জেলায়। তবে সার্বিকভাবে গত কয়েকদিনের তুলনায় এদিন টেস্ট হয়েছে কম।

আরও পড়ুনঃ জেতাতে পারেননি দলকে, রাজ্য নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিচ্ছে বিজেপি।

গত ২৪ ঘন্টায় শুধু উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন, মৃত্যু হয়েছে ৩৭ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৮ জন, মৃত্যু হয়েছে ৩০ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ১ হাজার ১৫১ এবং ১ হাজার ৩৬। এদিন হাওড়ায় মৃত্যু হয়েছে ১১ জনের এবং দক্ষিণ ২৪ পরগণা মৃত্যু হয়েছে ১৫ জনের। হুগলী জেলায় এদিন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬ জন, মৃত্যু হয়েছে ৩ জনের।

২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ২২৫ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ১৮ হাজার ২০৩ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৩৭৭ জন। বাংলায় অব্যাহত মৃত্যুমিছিল, আজ বাংলায় মৃত্যু হল ১৫৩ করোনা আক্রান্তের। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২৭। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৭১ জন। যা সংক্রমণের গতি ছাপিয়ে গিয়েছে অনেকটাই।

আজকের ১৯ হাজার ৭১ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১ লক্ষ ৭৯ হাজার ৯৯৯ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৬৩ হাজার ৯৭৬ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২১ লক্ষ ২১ হাজার ৯৬৭ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০.৮৭ শতাংশ। রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী ৮৯.৫২ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।

bulletin 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত