আর মাত্র কয়েকদিন, তার পরেই মিলবে করোনার ভ্যাকসিন, জানিয়ে দিল রাশিয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে বাজার আসতে চলেছে করোনা ভাইরাসের ভ্যাকসিন। রাশিয়া জানিয়ে সরকারি ছারপত্র পেলেই আর অপেক্ষা করতে হবে না। ছারপত্র মেলার কয়েক দিনের মধ্যেই বাজারে মিলবে ভ্যাকসিন।

আরও পড়ুনঃ ১০০ টি টেস্ট পিছু পজিটিভ সাড়ে ৮ জন। রাজ্যে লাগামহীন করোনা ভাইরাস।

সূত্রের খবর, ইতিমধ্যে শুরু হয়েছে সমস্ত প্রস্তুতি। এই ভ্যাকসিন কোভিড-১৯ কে রুখতে সক্ষম বলে দাবি জানিয়েছে রাশিয়া। প্রথম দিকে রাশিয়া তরফে জানানো হয়েছিল আগষ্ট মাসের মাঝামাঝি সময়ে এই ভ্যাকসিন বাজারে মিলবে। কিন্তু এখন তারা জানিয়েছে সরকারি ছারপত্রের অপেক্ষা। গামালোয়া ন্যাশানাল রিসার্চ সেন্টার অফ এপিডেমোলজি এন্ড মাইক্রোবায়োলজি এই ভ্যাকসিন বাজারে আনতে চলেছে। জানা যাচ্ছে, এই ভ্যাকসিনটি সংক্রমণ আটকাতে পুরোপুরি সক্ষম।

এর প্রয়োগে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। ইতিমধ্যে বুরডেকো হাসপাতালে টেস্টও করা হয়েছে। গামালোয়া ন্যাশানাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভ্যাকসিন ১০ তারিখের মধ্যে অনুমতি সরকারি ছারপত্র পেয়ে যাবে৷ করোনা যুদ্ধে প্রথম সারিতে থেকে যারা লড়াই করছেন তাঁদের সর্বপ্রথম এই ভ্যাকসিন দেওয়া হবে।

কিন্তু এই বিষয়ে আশংকা প্রকাশ করেছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যে কোন ভ্যাকসিন বাজারে আনার আগে তৃতীয় পর্বের হিউম্যান ট্রায়াল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। কিন্তু রাশিয়া এখন পর্যন্ত এই ট্রায়াল করেনি। হু জানিয়েছে তৃতীয় পর্বের হিউম্যান ট্রায়ালের আগে ভ্যাকসিন সাধারণ মানুষের কাছে পৌছালে তা মারাত্মক ক্ষতিকর রূপ নিতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন