১০০ টি টেস্ট পিছু পজিটিভ সাড়ে ৮ জন। রাজ্যে লাগামহীন করোনা ভাইরাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১০০ টি টেস্ট পিছু পজিটিভ সাড়ে ৮ জন। রাজ্য লাগামহীন কোভিড-১৯। দেশের সাথে তাল মিলিয়ে রাজ্য জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২৫০০-২৭৫০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও। ঝাড়গ্রাম বা পুরুলিয়া জেলা বাদ দিয়ে সংক্রমণ অব্যাহত রয়েছে রাজ্যে অন্য জেলাগুলিতে। সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার। পিছিয়ে নেই হাওড়া জেলাও।

আরও পড়ুনঃ শর্ত সাপেক্ষে নিয়োগ নয়; উচ্চপ্রাথমিক নিয়োগে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের।

সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যু সংখ্যাও বাড়ছে সমান তালে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই সংখ্যা। গত কয়েকদিন ধরে গড়ে ৫০-৫৫ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। অন্যদিকে সুস্থতার হারও বেড়েছে রাজ্যে। প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় বেড়েই চলেছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা।

১০০ টি টেস্ট পিছু পজিটিভ সাড়ে ৮ জন। রাজ্য লাগামহীন কোভিড-১৯। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ২ হাজার ৯১২ জন। আজকের ২ হাজার ৯১২ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৬৬৬। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৬৫২ জন। যা গতকালে থেকে ৮২৩ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৪৬ জনের। মৃত ১ হাজার ৯৫৪ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫২ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৭ জন। আজকের ২ হাজার ৩৭ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ হাজার ৬০ জন।

এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ২৫ হাজার ২৫৮ টি। যা নিয়ে রাজ্যের মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩ হাজার ২৭ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৫৪ হাজার ৫০৯ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৫০ শতাংশ। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭০.৩৩% মানুষ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার।

দেখুন সার্বিক পরিসংখ্যান

WB DHFW Bulletin 07th AUGUST REPORT FINAL page 001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত