প্রায় আড়াই মাস পর দেশে এক দিনে মৃত্যুর সংখ্যা ১ হাজারের নিচে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ঢেউ আপাতত নিয়ন্ত্রণে দেশজুড়েই সোমবার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে শাস্ত্র মন্ত্রকের প্রকাশিত পরীক্ষার পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। গত দিন এই সংখ্যাটা ছিল .৫০ হাজারের উপরে। অপরদিকে মৃত্যুর পরিসংখ্যান স্বস্তি দিয়েছে দেশবাসীকে।

আরও পড়ুনঃ শাসক দলকে হুমকি দিয়ে KLO পোষ্টার উত্তর দিনাজপুরের চোপড়ায়

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৭৯ জনের । প্রাই ৭০ দিন পর এই প্রথম কবিতা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক হাজারের নিচে নামল। বিগত সাত দিন ধরে দেশের সংক্রমণের হার ৩ শতাংশের নিচে রয়েছে। এই মুহূর্তে গোটা দেশের সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪ জন। ২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে কেরলে।

একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯০৫ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের। তামিলনাড়ুতে একদিনে ৫ হাজার ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯১ জনের। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৪০৫ জনের।

এই চারটি রাজ্য ছাড়াও অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসাম – এই চারটি রাজ্যের পরিস্থিতিও উদ্বেগজনক। এই চারটি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪,২৫০, ১,৮৩৬, ৩,৪০৮ এবং ১,৫২৩। দেশে রেকর্ড সংখ্যক টিকাকরণ হচ্ছিল কিন্তু হঠাৎ করেই রবিবার দেশে টিকা পেয়েছেন মাত্র ১৭ লক্ষ ২১ হাজার ২৬৪ জন। এখন পর্যন্ত দেশে মোট টিকা দেওয়া হয়েছে ৩২ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ২৯৭ জনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত