নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখ্যোপাধ্য্যায়। চিকিৎসার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন তাঁর সঙ্গে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার জন্য অ্যাপোলোয় নিয়ে যাওয়া হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ Sandha Mukherjee: অসুস্থ সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
এদিন সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী বলেন, “আজকে আর অন্য কথায় না গিয়ে বল সন্ধ্যা দি আমাদের সকলের গর্ব। আমাদের দেশের জাতির গর্ব। সন্ধ্যাদির কথা মনে পড়লেই মনে আসে, কী মিষ্টি কি মিষ্টি দেখ এ সকাল।মিষ্টির সকালের মধ্যে যে আধা দৈত্যের যে আগমন আমরা চা তাতে খুশি ফিরে আসুক। আমরা চাই আবার নতুন করে জীবন পান তিনি। আর এখন একটা কিছু হলেই সেটা কোভিডে রূপান্তরিত হয়ে যায়। কাজেই এই আঘাতটা থেকে হার্ট ফেলিওর।
যেহেতু ওনার বয়স বেশী তাই আমরা ঝুঁকি নিচ্ছি না। আমরা চাই ওনারা যাতে সুচিকিৎসা পান। আমরা অ্যাপোলোর সঙ্গে এবিষয়ে কথা বলেছি। হার্টে একটা সমস্যা রয়েছে। আমরাই মনে করেছি সন্ধ্যাদিকে সসম্মানে ভালো চিকিৎসার জন্য তাঁকে অ্যাপোলোতে পাঠানো হয়েছে।
গুরুতর অসুস্থ বর্ষীয়ান সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে ফোন করে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তৎপরতায় আনা হয়েছে এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, অসুস্থ সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
সন্ধ্যা মুখ্যোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কিছুদিন আগেই বাথরুমে পড়ে যাওয়ার কারণে কোমরে আঘাত পান তিনি। এছাড়া বেশ কিছুদিন ধরে তাঁর শরীরে নিউমোনিয়ার প্রভাব ছিল। গতকাল থেকে বুকে ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে যায়। বুকে সর্দির প্রকোপ অনেকটা বেড়ে যায়।
পারিবারিক চিকিৎসকের পরামর্শে আরটিপিসিআর টেস্টের কথা বলা হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট এখনও আসেনি। কিন্তু শারীরিক অবনতি বাড়তে থাকার কারণে তৎপরতা বাড়তে শুরু করে। পরিবার সূত্রে খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর তৎপরতার কারণেই তড়িঘড়ি তাঁকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে।
চিকিৎসার জন্য অ্যাপোলোয় নিয়ে যাওয়া হচ্ছে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মুখ্যমন্ত্রী

এদিন সকালে লেকগার্ডেন্সের বাড়ি থেকে গ্রীন করিডোর করে নিয়ে আসা হচ্ছে সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে। খুব একটা বেশী বাড়ি থেকে বের না হলেও। পদ্মশ্রীর পুরষ্কার প্রাপ্তি এবং তা ফিরিয়ে দেওয়ার বিষয়ে অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে হয়েছে তাঁকে। সেখান থেকেই অসুস্থতা বোধ করেন। বাড়ির চিকিৎসকের দাবি, গতকাল সন্ধের পর থেকেই নিউমোনিয়ার প্রভাবে খানিকটা জ্বর আসে তাঁর।



