Sandha Mukherjee: অসুস্থ সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গুরুতর অসুস্থ বর্ষীয়ান সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে ফোন করে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তৎপরতায় আনা হয়েছে এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, অসুস্থ সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখ্যোপাধ্যায়, গ্রীন করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএমে।

সন্ধ্যা মুখ্যোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কিছুদিন আগেই বাথরুমে পড়ে যাওয়ার কারণে কোমরে আঘাত পান তিনি। এছাড়া বেশ কিছুদিন ধরে তাঁর শরীরে নিউমোনিয়ার প্রভাব ছিল। গতকাল থেকে বুকে ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে যায়। বুকে সর্দির প্রকোপ অনেকটা বেড়ে যায়।

বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড গঠন করা হয়েছে। ফুসফুস বিভাগের চিকিৎসক ডঃ সোমনাথ কুন্ডু সহ মেডিসিন, কার্ডিওলজি সহ সমস্ত বিভাগের চিকিৎসকদের মিলিয়ে একটি মেডিকেল টিম গঠনের পরিকল্পনা করা হয়েছে।

পারিবারিক চিকিৎসকের পরামর্শে আরটিপিসিআর টেস্টের কথা বলা হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট এখনও আসেনি। কিন্তু শারীরিক অবনতি বাড়তে থাকার কারণে তৎপরতা বাড়তে শুরু করে। পরিবার সূত্রে খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর তৎপরতার কারণেই তড়িঘড়ি তাঁকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে।

এদিন সকালে লেকগার্ডেন্সের বাড়ি থেকে গ্রীন করিডোর করে নিয়ে আসা হচ্ছে সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে। খুব একটা বেশী বাড়ি থেকে বের না হলেও। পদ্মশ্রীর পুরষ্কার প্রাপ্তি এবং তা ফিরিয়ে দেওয়ার বিষয়ে অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে হয়েছে তাঁকে। সেখান থেকেই অসুস্থতা বোধ করেন। বাড়ির চিকিৎসকের দাবি, গতকাল সন্ধের পর থেকেই নিউমোনিয়ার প্রভাবে খানিকটা জ্বর আসে তাঁর।

অসুস্থ সন্ধ্যা মুখ্যোপাধ্যায়, তৈরি মেডিকেল বোর্ড 

অসুস্থ সন্ধ্যা মুখ্যোপাধ্যায়, তৈরি মেডিকেল বোর্ড 
অসুস্থ সন্ধ্যা মুখ্যোপাধ্যায়, তৈরি মেডিকেল বোর্ড 

৯০ বছর বয়সী গীতশ্রীর কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ইতিমধ্যেই লেকগার্ডেন্সের বাড়ি থেকে তাঁকে নিয়ে আসা হচ্ছে এসএসকেএমে। পোর্টেবল অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত