নজরবন্দি ব্যুরোঃ টিম ইন্ডিয়ার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের করোনা রিপোর্ট পজিটিভ এল। ২২ বছরের ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলের ১৮ সদস্যের একজন।
আরও পড়ুনঃ ভিভো নয়, চলতি বছর আইপিএলের টাইটেল স্পনসর টাটা


সূত্রের খবর, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। চোটের জন্য ১০ মাস মাঠের বাইরে ছিলেন এই তরুণ ক্রিকেটার। সম্প্রতি বিজয় হাজারের ট্রফি খেলে ফিরেছেন তিনি। তামিলনাড়ুর হয়ে জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তারপরেই দক্ষিণ আফ্রিকা সফরে ডাক পেয়েছেন ওয়াশিংটন। মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড দ্রুত ওয়াশিংটনের বিকল্প বেছে নেবে।
করোনা আক্রান্ত ওয়াশিংটন সুন্দর, যাওয়া হল না দক্ষিণ আফ্রিকা সফরে
আগামী ১৯ জানুয়ারি ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্যাচ। খেলা হবে পার্লের বোল্যান্ড পার্কে। দু’দিন পর এই মাঠেই দ্বিতীয় ওয়ানডে। ২৩ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে কেপটাউনের নিউল্যান্ডসে।









