নজরবন্দি ব্যুরোঃ সামসেরগঞ্জে সিপিএমের বিরুদ্ধে তৃণমূল সাংসদের ভাইকে প্রার্থী করল কংগ্রেস! করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সামসেরগঞ্জের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস। দাপুটে কংগ্রেস নেতার প্রয়াণের পর আজ নতুন প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। রেজাউলের আকস্মিক প্রয়াণের পর কংগ্রেস নেতৃত্ব তাঁর স্ত্রী রোকেয়া খাতুনকে প্রার্থী হিসেবে বেছে নেয়। কিন্তু রোকেয়া খাতুন প্রার্থী না হতে চাওয়ায় ভাল প্রার্থীর সন্ধান করছিল কংগ্রেস। এবার সেই ভাল প্রার্থী খুঁজে পাওয়া গেল!
আরও পড়ুনঃ এখন পর্যন্ত কত আসনে জয় সুনিশ্চিত? বাইপাসের হোটেলে বৈঠক বিজেপির।


জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের ভাই জইদুর রহমানকে সামশেরগঞ্জে প্রার্থী কংগ্রেস। শনিবার কংগ্রেসের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন রেজাউল হক। তারপরেই কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল প্রয়াত রেজাউল হকের স্ত্রী রোকেয়া খাতুনের নাম। কিন্তু স্বামীর মৃত্যু শোক বুকে নিয়ে আর করোনা আক্রান্ত শ্বাশুড়ি-কে হাসপাতালে রেখে কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াতে রাজি হননি রোকেয়া খাতুন।
আরও পড়ুনঃ রাজ্যে আজও মৃত্যু ৫৯ জনের, জেলায় জেলায় শিউড়ে ওঠার মত সংক্রমণ।
সামসেরগঞ্জে সিপিএমের বিরুদ্ধে তৃণমূল সাংসদের ভাইকে প্রার্থী করল কংগ্রেস! এদিকে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ শে এপ্রিল। তাই তড়িঘড়ি প্রার্থী হিসেবে জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের ভাই জইদুর রহমানকে বেছে নিল কংগ্রেস। উল্লেখ্য, সামশেরগঞ্জ আসনে সংযুক্ত মোর্চার জোট হয়নি। এখানে কংগ্রেস প্রার্থী লড়বেন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী মোদাস্সর হোসেনের বিরুদ্ধে। আগামী ১৬ মে সামশেরগঞ্জ বিধানসভার নির্বাচন। গণনা ১৯শে মে।


আরও পড়ুনঃ রাজ্যে কমপক্ষে ১০ দিনের জন্যে লকডাউন, গুছিয়ে নিতে সময় চাই চিকিৎসকদের।








