এখন পর্যন্ত কত আসনে জয় সুনিশ্চিত? বাইপাসের হোটেলে বৈঠক বিজেপির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখন পর্যন্ত কত আসনে জয় সুনিশ্চিত? বাইপাসের ধারে বিলাসবহুল একটি হোটেলে বৈঠকে বসেছেন বঙ্গ বিজেপির ভোট ম্যানেজাররা। বিজেপি সূত্রে খবর বৈঠকে উপস্থিত রয়েছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। বৈঠকে জেলা এবং আসন ভিত্তিক চুলচেরা বিশ্লেষণ চলছে। বিজেপি সূত্রের দাবি এই বৈঠকের যাবতীয় তথ্য পৌঁছে দেওয়া হবে অমিত শাহকে।

আরও পড়ুনঃ নজরবন্দি-র খবরের জের, সরকারি হাসপাতালে ফাঁকা বেডের তালিকা দিল নবান্ন।

কিন্তু ভোটের মাঝে এমন বৈঠক কেন? সূত্রের খবর অমিত শাহ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন রাজ্যে এ পর্যন্ত  হওয়া ৫ দফায় অন্তত ১২০ টি আসন পেতে চলেছে বিজেপি। তবে মুখে যাই বলুন বাস্তবের সঙ্গে তার যে বিস্তর ফারাক তা গোয়েন্দা রিপোর্টেই জানতে পেরেছেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই নিয়ে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ রাজ্য বিজেপি নেতৃত্বের ওপর। সে কারনেই আজ ফের বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি।

বিজেপি সূত্রের দাবি। গোয়েন্দা রিপোর্টের সাথে মিলছে না বঙ্গ বিজেপির ভোট ম্যানেজারদের পরিসংখ্যান। গোয়েন্দা রিপোর্ট বলছে ৫ দফায় সর্বোচ্চ ৬৩ টি আসন পেতে পারে বিজেপি। কিন্তু মুকুল রায়দের ধারণা বিজেপি প্রথম ৫ দফায় পেতে পারে কমপক্ষে ৯৫-১০৫ টি আসন! এছাড়াও তাঁরা আশা করছেন আগামি দুদফায় ম্যাজিক হবে মুর্শিদাবাদ এবং বীরভূমে।

এখন পর্যন্ত কত আসনে জয় সুনিশ্চিত? বিজেপি নেতাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী বীরভূমে এবার একচ্ছত্র দাপট দেখাবে পদ্ম ফুল। পাশাপাশি মুসলিম ভোট ভাগাভাগিত অঙ্কে অধীরের গড়েও ফুটবে পদ্ম। তাছারা পশ্চিম বর্ধমান জেলায় সব আসনে জয়ী হওয়ার ব্যাপারে নিশ্চিত বিজেপি। কিন্তু ক্ষমতায় আসছে কি দল? বিজেপির রাজ্য নেতা আমাদের প্রতিনিধিকে জানালেন, “নিশ্চিন্ত থাকুন আমরা ১৫৭ টি আসন পেয়ে সরকার গড়ব। ২ তারিখ সন্ধ্যায় কথা হবে”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত