নজরবন্দি-র খবরের জের, সরকারি হাসপাতালে ফাঁকা বেডের তালিকা দিল নবান্ন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সরকারি হাসপাতালের তথ্য ছিলনা সরকারি পোর্টালে! ২১ তারিখের পর গতকাল পর্যন্ত কোন তথ্য আপলোড হয়নি।  নজরবন্দি-র খবরের জের, সরকারি পোর্টাল আজ ফাঁকা বেডের তালিকা প্রকাশ করল।  সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে সারা বছর অভিযোগ ওঠে। অভিযোগ, বেড পাইয়ে দেওয়ার নাম করে দালালচক্রের খপ্পরে পড়তে হয়ে রোগীর আত্মীয়দের। করোনার ক্ষেত্রেও একই রকম অভিযোগ উঠতে শুরু করায়।

আরও পড়ুনঃ রাজ্যে আজও মৃত্যু ৫৯ জনের, জেলায় জেলায় শিউড়ে ওঠার মত সংক্রমণ।

চিকিৎসক সংগঠনগুলি দাবি জানিয়েছিল, কোন হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে এ বিষয়ে স্বচ্ছতা আনতে ‘ডিসপ্লে বোর্ড’ করা হোক। তাই বেড নিয়ে বিভ্রান্তি কাটাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়াবসাইটে (www.wbhealth.gov.in) সেই তথ্য তুলে ধরছে রাজ্য। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল গত ২১ এপ্রিলের পর সরকারি হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে সে বিষয়ে আর কোন তথ্য আপলোড করেনি রাজ্য স্বাস্থ্য দফতর। সেই তথ্য গতকালের খবর প্রকাশিত হওয়ার পর আজ আপলোড হয়েছে। কিন্তু আপলোড হলনা বেসরকারি হাসপাতালের তথ্য!!

সরকারি পোর্টালের গতকালের তথ্য বলছে আজ রাজ্যের ৭৩টি বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৬৯৪ টি বেড তৈরি রাখা হয়েছে। তার মধ্যে এই মুহুর্তে খালি আছে মাত্র ৮৯৭টি বেড। আর ৬৮ টি সরকারি হাসপাতালের ৮ হাজার ৪৬০ টি বেডের মধ্যে খালি আছে ৪,২৩৪ টি বেড। নজরবন্দি-র খবরের জের, প্রকাশিত হল সরকারি হাসপাতালের ফাঁকা বেডের তালিকা। দেখুন কোন সরকারি হাসপাতালে কত বেড খালি আছে।

সরকারি হাসপাতাল 

0003 1 0001 9 0002 10
বেসরকারি হাসপাতাল 
0001 10 0003 1 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত