Durga Puja 2022: রূপচর্চা থেকে পুজোর উপাচারে নারকেল অপরিহার্য শেষ কথা, রইল সহজ টিপস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফলের রাজা আম ঠিকই, তবে গুণ বিচার করলে সব ফলকেই প্রায় পিছন ফেলে দিতে পারে নারকেল। পুজোর কাজে নারকেল লাগেই। রূপচর্চা থেকে শুরু করে শরীর সুস্থ রাখতে এবং পুজোর উপাচারে যেমন নারকেল অপরিহার্য ঠিক তেমনিই পুজোর উপোস যাঁরা করেন তাঁদের জন্যেও নারকেল লাগে। একটি জলপূর্ণ ঘটের ওপরে শীষযুক্ত ডাব বা একটি গোটা নারকেল না দিলে যেন হিন্দুদের পুজো কিছু অসম্পুর্ন বলে মনে হয়। বিভিন্ন ধরণের মাখা খাওয়াতে বিশেষ স্বাদ আনতে নারকেলের জুড়ি মেলা ভার।

আরও পড়ুনঃ পুজোর আগেই দুর্গাপ্রতিমা ভাঙচুর, উত্তাল বাংলাদেশ

পুজো বা কোনও মঙ্গলকার্যে এর ব্যবহার আদিকাল থেকে চলে আসছে। কেবল পূজর্চনার ক্ষেত্রেই নয়, জ্যোতিষশাস্ত্রও নারকেলকে বিশেষ গুরুত্ব দিয়েছে। সাবু মাখা থেকে চিঁড়ে মাখা সবেতেই নারকেল দিলে স্বাদ একেবারে তুখোড় হয়ে যায়৷ আর নারকেল স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। এতে সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতো ইলেকট্রোলাইট রয়েছে। তাই উপবাসের সময় বিভিন্ন জিনিস খাওয়ার বিধিনিষেধ থাকে তাই শরীর দুর্বল হয়ে পড়তে পারে৷  তাই পুজোয় লাগুক বা উপবাসের খাওয়াদাওয়ায় তাই নারকেল লাগবেই।

রূপচর্চা থেকে পুজোর উপাচারে নারকেল অপরিহার্য শেষ কথা, রইল সহজ টিপস
রূপচর্চা থেকে পুজোর উপাচারে নারকেল অপরিহার্য শেষ কথা, রইল সহজ টিপস

কিন্তু নারকেল কাটা বেশ শক্ত। প্রথমে তো পেঁয়াজের খোসার মতো ছোবড়া ছাড়াতে হয়। সেই পথ পেরোলে পাওয়া যায় আসল নারকেল। কিন্তু তা থেকে শাঁস বের করা আরেক ঝক্কির কাজ। সব মিলিয়ে হাত ব্যথা হয়ে যাওয়ার উপক্রম।

আগে বড় সাঁড়াশি দিয়ে নারকেল ছাড়ানো হত। শুধু নারকেল ছাড়ানোর জন্যই বিশেষভাবে তৈরি করা হত এই সাঁড়াশি। তবে কিছু বাড়িতেই এমন বৃহৎ সাঁড়াশির দেখা মিলত। না হলে কাটারিই ভরসা। সেই দিয়েই পর পর কোপ মেরে চলত নারকেল ছাড়ানোর কাজ। কিন্তু এতে কায়িক পরিশ্রম হয় খুব। একেবারে ঘেমে নেয়ে একশা কাণ্ড। তবে সে সব দিন গিয়েছে। এখানে বিনা পরিশ্রমে নারকেল ছাড়ানোর পদ্ধতি নিয়ে আলোচনা করা হল।

  • প্রথম ধাপ – বাজার থেকে কিনে আনতে হবে তাজা নারকেল।
  • দ্বিতীয় ধাপ – এবার নারকেলটা গরম জলে মিনিট পাঁচেক ভিজিয়ে রাখতে হবে।
  • তৃতীয় ধাপ – ৫ মিনিট পর গরম জল থেকে তুলে নারকেলের গা ঘষে পরিষ্কার করে নিতে হবে। এটা হাত দিয়েই করা যায়।
  • চতুর্থ ধাপ – ভাল ভাবে পরিষ্কার হয়ে গেলে জলে ধুয়ে শুকিয়ে নিতে হবে।
  • পঞ্চম ধাপ – খেয়াল রাখতে হবে, নারকেলে যেন জল না থাকে।

ওভেন: এই পর্যায়ে ওভেন ব্যবহার করা যায়। না হলে উনুন বা গ্যাসেও কাজ সারা যায়। যাই হোক, ওভেন ৪০ ডিগ্রিতে প্রিহিট করে ঢুকিয়ে দিতে হবে নারকেল। এভাবে এক মিনিট থাক। এর পর ওভেন থেকে বের করে নারকেলের ছোবরা ছাড়িয়ে নেওয়া যাবে হাত দিয়েই।

রূপচর্চা থেকে পুজোর উপাচারে নারকেল অপরিহার্য শেষ কথা, রইল সহজ টিপস

রূপচর্চা থেকে পুজোর উপাচারে নারকেল অপরিহার্য শেষ কথা, রইল সহজ টিপস
রূপচর্চা থেকে পুজোর উপাচারে নারকেল অপরিহার্য শেষ কথা, রইল সহজ টিপস

ফ্রিজে: ছোবরা ছাড়ানোর পর সারারাত ফ্রিজে রেখে দিতে হবে নারকেল। কমপক্ষে ১২ ঘণ্টা। নারকেল জমে যাওয়ার পর হাতুড়ি দিয়ে হালকাভাবে আঘাত করলে সহজেই ভেঙে যাবে।

গ্যাসে: নারকেল ছাড়াতে কিংবা ভাঙতে এই কৌশল অবলম্বন করা যায়। এছাড়া গ্যাসেও করা যায় গোটা প্রক্রিয়া। এ জন্য গ্যাসে নারকেলকে ২ মিনিট বেক করতে হবে। তারপর ছুরি দিয়ে ছোবড়া তুলে ফেলে উপরে একটা ছিদ্র করে জল বের করে নেওয়া যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত