শুধুমাত্র রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের খুশি রাখতে, মাসে ৪০ কোটি খরচ করতেন কয়লা মাফিয়া লালা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচারকারী অনুপ মাজি ওরফে লালা কোটি কোটি টাকা পাঠাত প্রভাবশালীদের,যা ঘটনাটি সামনে আসার পর রীতিমতো চোখ কপালে উঠতে শুরু করেছে। সিবিআই গোয়েন্দারা লালার বাড়ি ও অফিস থেকে উদ্ধার হওয়া খাতা ও তার সাগরেদদের জেরা করে জানতে পেরেছেন, শুধুমাত্র রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের খুশি রাখার জন্য লালাকে মাসে ৪০ কোটি টাকারও বেশি খরচ করত।

আরও পড়ুনঃ বিজেপিতে মোহভঙ্গ, বামে ফিরছেন দলত্যাগী কর্মীরা

কলকাতাতেই এই কোটি টাকার বেশিরভাগই এসে পৌঁছত।সিবিআই গোয়েন্দারা তদন্তে ‘মানি ট্রেল’ অর্থাৎ কাদের কাছে সেই টাকা পৌঁছত তাও জানতে পেরেছে। গোয়েন্দারা ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ডের তদন্তে লালার এক ঘনিষ্ঠ সাগরেদ নীরজ সিংহকে জেরা করেছে।

গোয়েন্দারা জানিয়েছেন, ‘এই নীরজই টাকা পৌঁছে দিত প্রভাবশালীদের কাছে।’ ইতিমধ্যেই তাঁর বয়ান রেকর্ড করেছেন তারা।তদন্তের শুরুতেই লালার অফিস থেকে উদ্ধার হওয়া খাতা, ডায়েরি ও নথি ঘেঁটে দেখে ৪০ কোটি অঙ্কের কথা জানতে পেরেছেন।

শুধুমাত্র রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের খুশি রাখতে, সিবিআই গোয়েন্দারা এই  টাকার ব্যাপারে জানিয়েছেন, “সব টাকা পৌঁছত নগদে। কিন্তু এত পরিমাণ টাকা তো একবারে নিয়ে যাওয়া সম্ভব নয়। পাশাপাশি সন্দেহও হতে পারে। তাই গোটা মাস জুড়ে দফায় দফায় ব্যাগভর্তি টাকা আসত লালার কাছ থেকে। সেই টাকা পাওয়ার পর ব্যাগে ভরে বাইকে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি ঠিকানায় পৌঁছে দিত নীরজ। প্রভাবশালীদের প্রত্যেক মাসে টাকা পৌঁছে দেওয়াই কাজ ছিল তাঁর।এবার সেই প্রভাবশালীদের সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত