নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি নিয়ে বিধানসভার ভিতরে পুলিশমন্ত্রীর বিবৃতি দিক। এই দাবিতে কক্ষ ছেড়ে বিধানসভার বাইরে ব্যাপক বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। পুলিশ তথা রাজ্যের স্বরাষ্ট্র দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। তিনি এদিন বিধানসভার অধিবেশনে নেই। রয়েছেন দিল্লিতে। তা নিয়েই এদিন কক্ষ ছেড়ে ওয়াক আউট করে বেরিয়ে আসেন গেরুয়া শিবিরের বিধায়করা।
আরও পড়ুনঃ Shaokat Mollah: রুজিরার পর শওকত, কয়লাপাচার মামলায় গতি বাড়াচ্ছে সিবিআই


রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি প্রসঙ্গে বিধানসভায় পুলিশ মন্ত্রীকে কাঠগড়ায় তোলেন বিজেপির বিধায়ক বিশাল লামা। অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করা হলে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হন বিজেপি বিধায়করা। এরপরেই ওয়াকআউট করেন বিধায়করা।

এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা সহ সাসপেন্ডেড বিধায়করা । কক্ষ ত্যাগ করে বাকি বিধায়করাও সেখানে পৌঁছলে স্লোগান আরও চড়া দাগে তোলেন শুভেন্দু। শোনা যায় শুভেন্দু বলেন,পার্থ চোর, পরেশ চোর—তৃণমূলের সবাই চোর। পিসি চোর, ভাইপো চোর—তৃণমূলের সবাই চোর। নন্দীগ্রামের বিধায়কের কথায়, রাজ্যের আইনশৃঙ্খলা যখন বেআব্রু হয়ে পড়েছে তখন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কেন দিল্লিতে গিয়ে পড়ে রয়েছেন?
রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি, সরব বিজেপি

কিন্তু এই মুহুর্তে বিরোধী পক্ষের বৈঠকে কারণে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে বিরোধী দলনেতার মন্তব্য, এই বৈঠকের কোনও গুরুত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের যদি কোনও গুরুত্ব থাকত, তাহলে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী বৈঠকে থাকতেন। তার বদলে কংগ্রেসের কিছু চাপরাশিকে পাঠানো হচ্ছে।









