Shaokat Mollah: রুজিরার পর শওকত, কয়লাপাচার মামলায় গতি বাড়াচ্ছে সিবিআই

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচার মামলায় বুধবার সিবিআই দফতরে হাজিরা দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এর আগে একবার এই মামলায় তলবে করেছিল সিবিআই। কিন্তু সেবার হাজিরা এড়িয়ে যান তৃণমূল বিধায়ক। রুজিরার পর শওকত, দ্বিতীয়বার তলবে নিজাম প্যালেসে উপস্থিত হলেন তিনি।

আরও পড়ুনঃ Mamata Banerjee: বৈঠকে আসছেন না অনেকেই, দিল্লির দরবারে মমতার প্রতি অনাস্থা

এর আগে এই মামলায় গত মাসেই তলব করেছিল সিবিআই। এবার শওকতের সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল সিবিআই। এমনকি তাঁর নামে কোনও কোম্পানি থাকলেও তার কাগজপত্র চেয়ে পাঠায় তদন্তকারী অফিসাররা। কিন্তু সেবার পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে হাজিরা এড়িয়ে যান শওকত। চেয়ে নেন ১৫ দিনের সময়। তারপরেই তলব করা হয় শওকতকে।

রুজিরার পর শওকত, কয়লাপাচারে বাড়ছে তদন্তের গতি 
রুজিরার পর শওকত, কয়লাপাচারে বাড়ছে তদন্তের গতি 

যদিও সওকতের দাবি , কয়লা পাচারের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। জীবনতলায় ৪-৫টি ইটভাটা আছে, সেখানে কোথা থেকে কয়লা আসে, কারা কয়লা দেয়, তা তিনি জানেন না। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তাঁর নাম এই মামলায় যুক্ত করা হয়েছে।

রুজিরার পর শওকত, কয়লাপাচারে বাড়ছে তদন্তের গতি 

রুজিরার পর শওকত, কয়লাপাচারে বাড়ছে তদন্তের গতি 
রুজিরার পর শওকত, কয়লাপাচারে বাড়ছে তদন্তের গতি 

এর আগে এই মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। গতকাল সিবিআইয়ের কড়া প্রশ্নবাণের মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, টানা ৭ ঘন্টার জিজ্ঞাসাবাদে বিদেশী ব্যাঙ্ক অ্যাকাউণ্টের হদিশ পেতে চেয়েছে সিবিআই। সেই মামলাতেই এবার জিজ্ঞাসাবাদ শওকত মোল্লাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর