কোন দিন দেখব কবি ঠাকুরের নাম চেঞ্জ করে দিয়েছে! INDIA ইস্যুতে কেন্দ্রকে নিশানা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: INDAI নাম বদলে তার জায়গায় দেশের নাম শুধু ভারত রাখার জন্য একাধিক পরিকল্পনা শুরু করে দিয়েছে মোদী সরকার। ইতিমধ্যেই জল্পনা সৃষ্টি হয়েছে যে, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সংসদে যে বিশেষ অধিবেশন শুরু হতে চলছে, অর্থাৎ কেন্দ্রের ডাকা ওই অধিবেশনেই দেশের নাম সর্বজনীন ভাবে ‘ভারত’ রাখার প্রস্তাব আনা হতে পারে মোদী সরকার। জানা গিয়েছে, সংবিধানে সংশোধনী এনে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নামটি প্রতিস্থাপন করা হবে।

আরও পড়ুন: Teacher’s Day: শিক্ষক দিবস উপলক্ষে আপনার সন্তানকে দেখাতে পারেন এই অনুপ্রেরণামূলক ছবিগুলি

আর এই সংবাদ প্রকাশ্যে আসা মাত্রই দেশজুড়ে আলোড়ন ছড়িয়েছে। ইতিমধ্যেই এপ্রসঙ্গে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। INDIA ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে এদিন তিনি বলেন, “ভারত তো আমরা সকলেই বলি। কেন কেন্দ্র সরকারের কি মনে নেই? ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো…! এতে তো নতুন করে কিছু করার নেই। তাছাড়াও সারা বিশ্ব কিন্তু ইন্ডিয়া নামটা চেনে। হঠাৎ করে কি এমন হল যে, এখন দেশের নামটাও পালটে দিতে হচ্ছে। কেন্দ্র সরকার চাইছে ইতিহাসকে পরিবর্তন করে দিতে। বিশ্ববিদ্যালয়গুলির সব নাম বদলে দিচ্ছে। বড় বড় ঐতিহাসিক সৌধ, তার নাম বদলে দিচ্ছে। কোন দিন দেখব কবি ঠাকুরের নাম চেঞ্জ করে দিচ্ছে।”

কোন দিন দেখব কবি ঠাকুরের নাম চেঞ্জ করে দিয়েছে, কেন্দ্রকে নিশানা মমতার
কোন দিন দেখব কবি ঠাকুরের নাম চেঞ্জ করে দিয়েছে, কেন্দ্রকে নিশানা মমতার

প্রসঙ্গত, G20 সামিটের পরে সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র সরকার। আর মোদী সরকারের এই পদক্ষেপের জেরেই বিগত এক সপ্তাহ ধরেই জাতীয় রাজনীতিতে চড়ছে উত্তাপ চড়ছে। এরমাঝেই এদিন চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। কংগ্রেস নেতা জয়রাম রমেশের পোস্ট ঘিরেই শুরু আলোচনা।

কোন দিন দেখব কবি ঠাকুরের নাম চেঞ্জ করে দিয়েছে, কেন্দ্রকে নিশানা মমতার

কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফ থেকে যে আমন্ত্রণ পত্র বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, তাতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত’। প্রবীণ কংগ্রেস নেতার কথায়, হিন্দি বা বিভিন্ন আঞ্চলিক ভাষায় এমনিতেই ‘ভারত’ শব্দের উল্লেখ থাকে সরকারি ভাবে। তবে ইংরেজিতে এত বছর ধরে ‘ইন্ডিয়া’ ব্যবহার হয়ে আসছে। জয়রামের অভিযোগ, দেশের সংবিধানের ১ নং অনুচ্ছেদ হুমকির মুখে পড়েছে।

কোন দিন দেখব কবি ঠাকুরের নাম চেঞ্জ করে দিয়েছে, কেন্দ্রকে নিশানা মমতার

কোন দিন দেখব কবি ঠাকুরের নাম চেঞ্জ করে দিয়েছে, কেন্দ্রকে নিশানা মমতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর