নজরবন্দি ব্যুরোঃ শিক্ষা, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। শিক্ষাতেই লুকিয়ে রয়েছে জীবনের নিজ্জাস। একটি সদ্য শিশু যখন জন্মায় তখন সে সবার প্রথম শিক্ষা পায় তার বাবা এবং মায়ের থেকে। এরপর সে যখন একটু বড় হয়। তখন সে যায় স্কুলে। সেখানে শিক্ষক শিক্ষিকাদের থেকে তিনি পরবর্তী শিক্ষা পান। যদিও শিক্ষকদের শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ কোন দিন হয়না। তবুও এই দিনটিতে তারা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে বেঁচে নেন।
আরও পড়ুনঃ কেন সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিনেই পালন করা হয় শিক্ষক দিবস? আর কি কি অজানা রহস্য রয়েছে?


আপনার শিশু স্কুল থেকে ফিরে আসার পর কিন্তু আপনি কিছু কিছু সিনেমা দেখাতে পারেন। যার কারনে তার মধ্যে এই ভাবধারা আরও ভেতর থেকে জেগে উঠতে পারে।
তারে জামিন পার
তারে জামিন পার বলিউডের খুব গুরুত্বপূর্ণ একটি সিনেমা। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালের ২১ ডিসেম্বর। সেই সময় এই ছবিটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। এই ছবিতে আট বছরের শিশু ঈশানের অভিনয় নজর কেড়েছিল সকলেরই। যা দেখে আপনার শিশু অনুপ্রানিত হতে পারে।



ডিয়ার জিন্দেগি
২০১৬ সালের ২৫শে নভেম্বর এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, আলিয়া ভাট। এই সিনেমাটি দেখেও আপনার শিশু বেশ অনুপ্রানিত হতে পারে। একটা মানুষের জীবন খুব সুন্দরভাবে চলতে চলতে হঠাৎ যখন তার মধ্যে তিক্ততা চলে আসে। তখন কিভাবে আবার তার জীবনের মোড় ঘুরে যায় সেই গল্পই বলবে এই ছবি।

শিক্ষক দিবস উপলক্ষে আপনার সন্তানকে দেখাতে পারেন এই অনুপ্রেরণামূলক ছবিগুলি, দেখে নিন তালিকা
ছিছোড়ে
২০১৯ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল নিতেশ তেওয়ারি পরিচালিত এই সিনেমাটি। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর, প্রতীক বব্বর, বরুণ শর্মা। এই ছবি আপনার শিশুকে দেখান। এই সিনেমা দেখলে বোঝা যাবে কিকরে জীবনে ওঠা পড়া আসলেও হার না মেনে এগিয়ে চলা যায়।








