Teacher’s Day: কেন সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিনেই পালন করা হয় শিক্ষক দিবস? আর কি কি অজানা রহস্য রয়েছে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ড.সর্বপল্লি রাধাকৃষ্ণন জন্ম হয় তামিলনাড়ুর তিরুত্তানিতে। সালটা ছিল ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর। তার পিতার নাম ছিল সর্বপল্লী বীরস্বামী। এবং মাতার নাম সীতাম্মা। তিনি ছোটথেকেই পড়াশোনায় খুব ভাল ছিলেন।

আরও পড়ুনঃ মহালয়ায় উমার ভূমিকায় দিতিপ্রিয়া! শ্রুতি, গৌরী, মিতুল, ফুলকি কে কোন চরিত্রে থাকবে?

পড়াশোনায়ও তো তিনি মেধাবী ছিলেনই। তার পাশাপাশি তিনি চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে অধ্যাপনার কাজ করেছেন। এর পাশাপাশি তিনি অন্ধ্র প্রদেশ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত ছিলেন।

download 2 2

এর পর তিনি ১৯৫২ সালে ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। এবং তার ঠিক ১০ বছর পর ১৯৬২ সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন তিনি। তার পাশাপাশি তিনি মহান রাজনীতিবিদ ছিলেন। রাধাকৃষ্ণান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অধ্যাপকের কাজ করেছেন। মাদ্রাজ-খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ও ডিগ্রিও রয়েছে তার।

কেন সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিনেই পালন করা হয় শিক্ষক দিবস? জানুন ইতিহাস 

download 1 2

শুধু তাই নয় রাধা কৃষ্ণন একজন লেখকও ছিলেন। বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় তিনি লেখালেখিও করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, ভারত দর্শন, সমসাময়িক দর্শন, ধর্মের রাজত্ব , সত্যের সন্ধান, ধর্ম বিজ্ঞান সংস্কৃতি বিভিন্ন কিছুর ওপর লিখেছিলেন। তিনি তার ছাত্রদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন। তার ছাত্ররা কটি ফুল-সজ্জিত কার্ট নিয়ে তাকে ৫ সেপ্টেম্বর করে ষ্টেশন থেকে আনতে যেতেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন