নজরবন্দি ব্যুরোঃ এই বছর প্রত্যেকটি চ্যানেলে কাকে কাকে উমার চরিত্রে দেখা যাবে তা আগেই সামনে এসেছিল। জানা গিয়েছিল জি-বাংলার মহালয়ে উমার চরিত্রে আমরা দিতিপ্রিয়া রায়কে দেখতে পাবো। অন্যদিকে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে ‘জগদ্ধাত্রী’কে।
আরও পড়ুনঃ ‘জওয়ান’-এর প্রথম শো ভোর পাঁচটায়! কলকাতার কোন প্রেক্ষাগৃহে দেখা যাবে শাহরুখের ছবি?
তবে বাকি সমস্ত চরিত্রে আর কাকে কাকে দেখা যাবে? চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে দেবী চামুন্ডার ভূমিকায় দেখা যাবে শ্রাবণী ভুঁইয়াকে, যিনি এই মুহূর্তে ‘মুকুট’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এই চ্যানেলে দেবী লক্ষ্মীর ভুমিকায় দেখা যাবে দিব্যাণী মণ্ডলকে।

খেলনা বাড়ির ধারাবাহিকের মিতুলকে অথাৎ আরাত্রিকাকে দেখা যাবে রক্তদন্তিকার ভূমিকায়। দেবী কার্তিকীর ভুমিকায় ‘নিম ফুলের মধু’র পর্ণাকে বেঁচে নেওয়া হয়েছে। এবং দেবী শিবা হিসেবে আমরা দেখতে পাবো শ্বেতা ভট্টাচার্যকে।
মহালয়ায় উমার ভূমিকায় দিতিপ্রিয়া! বাকি কে কোন চরিত্রে

তবে অসুরের মত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাকে দেখা যাবে? জানা গেছে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত অর্ণবকে এই চরিত্রের নেওয়া হয়েছে। মহালয়ার আর দুমাসও বাকি নেই। খুব স্বাভাবিক ভাবেই সমস্ত শুটিং শেষ হয়ে গিয়েছে। এবার শুধু সম্প্রচারের অপেক্ষা।



