মাঠে করানো যাবে না ক্লাস, প্রতিবাদে সরব স্কুলের অভিভাবকেরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মারন করোনার প্রকোপের ফলে গত দুবছর ধরেই বন্ধ রয়েছিল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। যারফলে বর্তমান পরিস্থিতি করোনার সংক্রমণ কিছুটা স্বস্তিকর পরিস্থিতিতে এলেও এখন সেই আগের মত স্কুলের আমেজ খুঁজে পায়না ছাত্র -ছাত্রীরা। তবে সেইসময় থেকে নিয়মিত অনলাইন ক্লাস চালু থাকলেও সামাজিক শিক্ষার লেশমাত্র খুঁজে পাচ্ছেন না কেউ।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, ফের মামলা দায়ের হাইকোর্টে

তবে গতকয়েকদিন আগেই রাজ্যের সমস্ত পড়ুয়াদের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে খোলা স্থানে পাঠদানের কথা বলা হলেও তাতে নারাজ অনেকেই। ঠিক এমনই ছবি ধরা পড়ল আসানসোলের উমারানি মহিলা কল্যাণ প্রাইমারি স্কুলের অবিভাবকদের তরফ থেকে। আজ সকলের দিকেই তাঁদের সেইকথা তুলে ধরেন স্কুলের প্রধান শিক্ষিকার সামনে।

এই প্রসঙ্গে একজন অবিভাবক বলেন, গত কয়েকবছর ধরে এইভাবে স্কুল বন্ধ রাখা ফলে আদতে কিছুই ঠিকমত করে শিখতে পারছেনা ছাত্র-ছাত্রীরা। তবে নিয়মিত অনলাইন ক্লাস চালু থাকলেও তা খুবএকটা কাজে দিচ্ছে না পড়ুয়াদের। তাই অতিদ্রুততার সাথে সমস্ত রকমের কোভিডবিধি মেনে পুরোদমে স্কুল চালু করার দাবি জানানো হয় তাঁদের তরফ থেকে।

মাঠে করানো যাবে না ক্লাস, বিক্ষোভে স্কুলের অভিভাবকদের 

primary school News in Bengali, Latest primary school Bangla Khobor, photos, videos | Zee News Bangla
মাঠে করানো যাবে না ক্লাস, প্রতিবাদে সরব স্কুলের অভিভাবকেরা

এই প্রসঙ্গে সেই স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী চট্টোপাধ্যায় বলেন, সরকারের নির্দেশ মেনেই তাঁদের চলতে হবে। কিন্তু এই প্রসঙ্গে স্কুলের একাধিক অবিভাবকদের আপত্তি দেখা দেওয়ার ফলে এই নিয়ে একটি লিখিত অভিযোগ কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা বলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন