নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, ফের মামলা দায়ের হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিড আবহে চার পুরসভার নির্বাচন ৪ থেকে ৬ সপ্তাহ অবধি পিছিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তা মেনে নতুন তারিখ নির্ধারিত করেনি কমিশন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। 

আরও পড়ুনঃ Union Budget: ২৫ বছরে তৈরি হবে শক্তিশালী ভারত, বাজেট অধিবেশনে বার্তা রাষ্ট্রপতির

মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সাত দিনের সময়সীমা শেষ হয়েছে। তবুও কমিশনের তরফে কোনও উত্তর মেলেনি। কেন আদালতের বেধে দেওয়া সময়সীমার মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত নিল না কমিশন? সেই প্রশ্ন তুলে ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, প্রথমে ২২ জানুয়ারি চার আসানসোল, বিধাননগর, চন্দননগর এবং শিলিগুড়ি এই চার পুর এলাকার নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু নির্বাচন পিছিয়ে নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। পরে নির্বাচন তিন সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, পিছোতে পারে নির্বাচন? 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, পিছোতে পারে নির্বাচন? 
নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, পিছোতে পারে নির্বাচন?

সূত্রের খবর, চার পুর এলাকার নির্বাচন পিছিয়ে নেওয়ার জন্য নির্বাচন  কমিশনের কাছে যাবে বিজেপির প্রতিনিধি দল। আগামী ২৭ তারিখ নির্বাচন করানোর জন্য আর্জি জানাবেন তাঁরা। নির্বাচন কমিশনের কাছে কোভিড পরিস্থিতির কথা তুলে ধরবেন বিজেপির প্রতিনিধি দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন