নজরবন্দি ব্যুরোঃ এক সর্বভারতীয় সাংবাদ মাধ্যমের করা স্টিং অপারেশনের জেরে বিতর্কে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মা ৷ ভারতীয় দলের একাধিক গোপন কথা ফাঁস করেছেন তিনি ৷ সামনে এসেছে বিরাট কোহলির নেতৃত্ব যাওয়ার ঘটনাও ৷ যা নিয়ে তোলপাড় ভারতীয় ক্রিকেট। ঠিক কী বলেছেন প্রাক্তন পেসার তথা বর্তমান নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা।
আরও পড়ুনঃ মমতার সঙ্গে বৈঠকে থাকছেন না, ট্যুইট করে জানালেন শুভেন্দু


তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইগোর লড়াইয়েই ভারতীয় দলের অধিনায়কত্ব খোয়াতে হয়েছিল বিরাট। চেতনকে ওই ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, ‘‘বিরাট এবং সৌরভের মধ্যে ইগোর লড়াই ছিল। সেই কারণেই বিরাটের নেতৃত্ব চলে গিয়েছিল। সৌরভ এবং বিরাটের মধ্যে একটা ইগোর লড়াই ছিল। সৌরভ এক সময় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

বিরাট সেই সময় নেতা ছিলেন। কে বড় তা নিয়ে একটা লড়াই ছিল।” ওই ভিডিওতে চেতন শর্মা কে প্রশ্ন করা হয় তাহলে বিরাটের অপসারণ নিয়ে ঠিক কী ঘটেছিল। চেতন বলেন , এটা বলব না যে রোহিতকে সৌরভ পছন্দ করতেন, বরং বলা যায় সৌরভ বিরাটকে পছন্দ করত না। তবে বিরাটও রোহিতের মধ্যে কোন দ্বন্দ্ব ছিল না। বিরাট মনে করেন বোর্ড প্রেসিডেন্ট এর জন্যই নেতৃত্ব হারিয়েছেন তিনি।

উল্লেখ্য বিরাট সেই সময় সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন , তিনি বলেন ঘটনার দেড় ঘন্টা আগে জানতে পারে তিনি নেতৃত্ব হারাচ্ছে। এরকম কথা বলার কোন মানে ছিলনা। বিরাটের পাল্টা জবাব দেবার জন্যই এই কাজটি করেছিল বলে মনে করেন চেতন। এর পরেই তাঁকে প্রশ্ন হয় তবে কে ঠিক, বিরাট না সৌরভ? এই নিয়ে চেতন শর্মা বলেন, নির্বাচন কমিটির ওই ভিডিও কনফারেন্সে ৯ জন উপস্থিত ছিলেন।


সৌরভ ওকে একবার বলেছিল তুমি ব্যাপারটা নিয়ে ভেবে দেখো। ও হয়তো শুনতে পাইনি।।ওই ভিডিওতে চেতন আরো বলেন, বিরাট কেন সাংবাদিক বৈঠকে ওই প্রসঙ্গ তুলে এনেছিলেন তা পরিষ্কার নয়। অধিনায়ক হিসেবে দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছিল বিরাট সেদিন দল নিয়ে কথা বলার ছিল। বোর্ডার সংশ্লিষ্ট ক্রিকেটারদের মধ্যে একটা ঝামেলা ছিলো তবে ওটা ব্যক্তিগত সমস্যা ছিলো যা মেটেনি।
ওই ভিডিওতে চেতন শর্মা আরো বিস্ফোরক অভিযোগ করেন ভারতীয় দল নিয়ে। তিনি স্পষ্ট জানান ভারতীয় দলের কেউ কেউ ইনজেকশন নেই যেটা পেইনকিলার নয়। পেইনকিলারে ধরা পড়ার আশংকা থাকে। এই ইনজেকশন নিলে কোন আশঙ্কা থাকে না। তিনি জানান দলের অনেক তারকা ক্রিকেটার ফিট থাকার জন্য ইনজেকশন নেন এবং তাদের নিজস্ব চিকিৎসকরা যেকোন প্রয়োজনে তাদের কাছে হাজির হন।
সৌরভ-বিরাট দ্বন্দ্ব থেকে ফিট থাকার ইনজেকশন, গোপন ভিডিও তে ফাঁস চেতনের বিস্ফোরক মন্তব্য

চেতন শর্মা আরো এক বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট নিয়ে বোর্ডের শীর্ষ স্তর থেকে এমন অনেক ক্রিকেটারকে ফিটনেসের ব্যাপারে সবুজসংকেত দেওয়া হয় যারা পুরোপুরি সুস্থ নন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়। প্রধান নির্বাচকের এই মন্তব্য তে অস্বস্তি বোর্ডের অন্দরে। তবে নজরবন্দি এই ভিডিওর কোন সত্যতা যাচাই করে নিন।







