Suvendu Adhikari: মমতার সঙ্গে বৈঠকে থাকছেন না, ট্যুইট করে জানালেন শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার বাজেট পেশের আগে মুখোমুখি শুভেন্দু ও মমতা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী নিজেই ট্যুইট করে জানালেন, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে উপস্থিত হবেন না তিনি। অভিযোগ, আগেই নির্ধারণ করা হয়েছে কে ওই চেয়ারে বসবেন। এখন নামেমাত্র বৈঠকে ডাকা হয়েছে। মমতার সঙ্গে বৈঠকে থাকছেন না।

আরও পড়ুনঃ Manik Bhattachariya: মানিক পুত্রের নামে লুক আউট নোটিশ, বিদেশযাত্রা আটকাতেই পদক্ষেপ

মমতার সঙ্গে বৈঠকে থাকছেন না, জানালেন শুভেন্দু 
মমতার সঙ্গে বৈঠকে থাকছেন না, জানালেন শুভেন্দু 

নিয়ম অনুযায়ী, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রী বৈঠকে বসেন। সেই নিয়ম মেনেই বুধবার বৈঠকের কথা ছিল। কিন্তু শুভেন্দুর দাবি তিনি এদিনের বৈঠকে উপস্থিত থাকছেন না। যদিও এই ধরনের বৈঠক বয়কট বিরোধী দলের তরফে নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার সরকারি বৈঠক থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বিরোধী দলনেতা।

উল্লেখ্য, ছয় মাসের বেশী সময় ধরে রাজ্যের মুখ্য তথ্য নির্বাচন কমিশনারের পদ খালি রয়েছে। চলতি বছরেই ওই পদের জন্য ১৫ জন আবেদন করেছিলেন। এর মধ্যে বয়সের কারণে চার জনের নাম বাতিল গেছে। বাকি ১১ জনের মধ্যে এক জনের বাছাইয়ের কাজ শুরু হবে। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

মমতার সঙ্গে বৈঠকে থাকছেন না, জানালেন শুভেন্দু 

মমতার সঙ্গে বৈঠকে থাকছেন না, জানালেন শুভেন্দু 
মমতার সঙ্গে বৈঠকে থাকছেন না, জানালেন শুভেন্দু 

গত বছরে মুখ্য তথ্য কমিশনার বাছাইয়ের জন্য নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সে বারও বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেবার কেন বৈঠক থেকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু? তা স্পষ্ট করে কিছুই জানাননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত