Awas Yojana: আবাসে দুর্নীতি খুঁজতে জেলায় ঘুরছে কেন্দ্রীয় দল, চাপ বাড়ছে শাসকদলের নেতাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুকুর চুরি বড়ো চুরি! কিন্তু পুকুর নয়, গ্রামে আস্ত বাড়ি চুরির খবর পেয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর তারপরেই রাজ্যে আসেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিরা। বৃহস্পতিবারের মতো শুক্রবারও গ্রামে ঢুকে প্রত্যেক গ্রামবাসীর সঙ্গে কথা বলে স্পষ্ট করার চেষ্টা করেন দুর্নীতির জল কত দূর গড়িয়েছে।

আরও পড়ুনঃ

বৃহস্পতিবার পূর্বমেদনীপুর দীঘা অঞ্চলে ছিলেন তাঁরা। তবে একদিনের তদন্তে সন্তুষ্ট নন কেন্দ্রীয় দল। ফলে শুক্রবার সকালেও দেখা গেল সেই চেনা ছবি। সকাল থেকেই গ্রামের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

আবাসে দুর্নীতি খুঁজতে জেলায় ঘুরছে কেন্দ্রীয় দল, চাপ বাড়ছে শাসকদলের নেতাদের
আবাসে দুর্নীতি খুঁজতে জেলায় ঘুরছে কেন্দ্রীয় দল, চাপ বাড়ছে শাসকদলের নেতাদের

শুধু মাত্র আবাস যোজনার তালিকায় যাদের নাম রয়েছে তাঁদের সরজমিনে তদন্ত করেন। যারা প্রকৃত প্রাপক তাঁদের ঠিকমতো আবাস দেওয়ার বিষয় কথা বলেন। কিন্তু মূলত তাঁদের লক্ষ্য, কাঁচা বারী গুলির দিকে। কাঁচা বাড়িগুলির মালিকদের থেকে জানতে চান তাঁরা আবেদন করেননি নাকি তাঁরা বঞ্চিত? এখানেই একাধিক সূত্র পেয়েছেন তাঁরা। তবে এই মুহুর্তে তাঁরা এব্যাপারে মুখ খুলতে নারাজ।

শুক্রবার বিরোধী দলনেতার খাস তালুকের আসে পাশে গ্রাম গ্রামান্তরের উদ্দেশ্যে রওনা দেন। মালদার কালিয়াচকে পৌঁছে যান তাঁরা। কাথি ও রামনগর অঞ্চলে সরেজমিনে তদন্ত সারেন। গ্রামবাসীরা ঠিকমতো বাড়ি পাচ্ছেন কিনা? এর বিনিময়ে টাকা দিতে হচ্ছে কিনা? এবং ন্যায্য ব্যক্তি পাচ্ছেন কিনা বিষয় গুলি খতিয়ে দেখেন। গতকাল ভগবানপুরে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে তাঁরা যে দুর্নীতি খতিয়ে দেখতে এসছেন তা বোঝাতে অনেক সুরাহা হয়।

আবাসে দুর্নীতি খুঁজতে জেলায় ঘুরছে কেন্দ্রীয় দল, চাপ বাড়ছে শাসকদলের নেতাদেরimages 1 2

আবাস দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখন দিলীপ ঘোষ বললেন, বাংলার মানুষেরা দুর্নীতির অভিযোগ করেন আবার দুর্নীতিগ্রস্ত নেতাকে ধরতে গেলেও তাঁরাই আন্দোলন করে বাধা দেন। এতে বাংলার মুখ বিশ্বের কাছে নীচে নামছে বলে মন্তব্য করেন দিলীপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত