কলকাতার করোনা বৃদ্ধি নিয়ে চিন্তিত কেন্দ্র, নবান্নকে চিঠি কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতার গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে স্বাস্থ্য দফতর। এরই মধ্যে কলকাতার করোনা বৃদ্ধি নিয়ে চিন্তিত কেন্দ্র। নবান্নকে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর।

আরও পড়ুনঃ কলকাতায় গোষ্টী সংক্রমণ! এক সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ

শুধুমাত্র দিল্লি নয়, দিল্লি, মুম্বই, চেন্নাই, গুরুগ্রাম, ব্যাঙ্গালুরু এবং আহমেদাবাদ শহরে পাঠানো হয়েছে এই চিঠি। করোনার সংক্রমণ যাতে না দ্রুত ছড়াতে পারে তার জন্য এখন থেকেই সতর্ক হওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র। করোনা প্রতিরোধে দিল্লীতে আনা হচ্ছে গ্র্যাপ প্রযুক্তি।

শহরে বাড়তে থাকা ওমিক্রন নিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতায় গোষ্টী সংক্রমণ এর ইঙ্গিত মিলছে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। দৈনিক করোনা আক্রান্ত হতে পারেন ৩০ থেকে ৩৫ হাজার মানুষ।

এবিষয়ে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ গুলির স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। একইসঙ্গে কোভিড বিভাগ এবং এমার্জেন্সিতে যদি কোভিডের মৃদু উপসর্গ দেখা যায় তাঁদের কোভিড টেস্ট করা বাধ্যতামূলক করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। প্রথমে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। সেক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ এলে তাঁদের নমুনা আরটিপিসিআর টেস্টের জন্য পাঠানো হবে।

একইসঙ্গে রিপোর্ট দেখে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের খোঁজ করে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সেক্ষেত্রে নমুনা সংগ্রহ এবং টেস্টিংয়ের সংখ্যা বাড়িয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। সমস্ত জেলার মেডিকেল কলেজগুলিকে টেস্টিং দ্বিগুণ করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

কলকাতার করোনা বৃদ্ধি নিয়ে চিন্তিত কেন্দ্র, সতর্কবার্তা রাজ্যের 

কলকাতার করোনা বৃদ্ধি নিয়ে চিন্তিত কেন্দ্র, সতর্কবার্তা রাজ্যের 
কলকাতার করোনা বৃদ্ধি নিয়ে চিন্তিত কেন্দ্র, সতর্কবার্তা রাজ্যের

ইতিমধ্যেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হাজার পার করেছে। ওমিক্রন আক্রান্ত হয়েছেন ১১ জন। এমত অবস্থায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ক্রমবর্ধমান করোনার সংক্রমণকে রুখতে পর্যালোচনায় বসতে চলেছেন রাজ্যের শিক্ষা দফতরের সচিব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত