মহুয়ার প্রাক্তন জয় দেহাদ্রাইকে তলব করল CBI, কবে হাজিরার নির্দেশ?

সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে সাংসদ পদ হারিয়েছেন মহুয়া মৈত্র। ছাড়তে হয়েছে বাংলোও। আসলে, মহুয়া মৈত্রর বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানান, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে এবার বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mohua Moitra) প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাইকে (Joy Anant Dehadrai) তলব করল সিবিআই (CBI)। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৫ জানুয়ারি তাঁকে লোদী রোডের সিবিআই দফতরে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে আনতে বলা হয়েছে এই মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য। এখন, জয় কি হাজিরা দেবেন? সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: কেষ্ট-হীন বীরভূমে লোকসভার লড়াই তৃণমূলের, লাল মাটির দেশ নিয়ে কী প্ল্যান মমতার?

সংসদে ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ করার অভিযোগে সাংসদ পদ হারিয়েছেন মহুয়া মৈত্র (Mohua Moitra)। ছাড়তে হয়েছে বাংলোও। আসলে, মহুয়া মৈত্রর বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানান, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া।

মহুয়ার প্রাক্তন জয় দেহাদ্রাইকে তলব করল CBI, কবে হাজিরার নির্দেশ?
মহুয়ার প্রাক্তন জয় দেহাদ্রাইকে তলব করল CBI, কবে হাজিরার নির্দেশ?

সেই চিঠিতে নিশিকান্ত আরও উল্লেখ করেন। মহুয়ার (Mohua Moitra) এই টাকা নেবার বিষয়টি জানেন তাঁর প্রাক্তন জয় অনন্ত দেহাদ্রাই (Joy Anant Dehadrai)। জয়ের একটি চিঠিও তিনি রয়েছে নিশিকান্তের কাছে। সেই চিঠিতেই নাকি সব প্রমাণ রয়েছে। এবার সেই জয়কেই তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিষয়টির সত্যতা উদঘাটনের জন্যই জয়কে তলব করা হল।

মহুয়ার প্রাক্তন জয় দেহাদ্রাইকে তলব করল CBI, কবে হাজিরার নির্দেশ?

মহুয়ার প্রাক্তন জয় দেহাদ্রাইকে তলব করল CBI, কবে হাজিরার নির্দেশ?

গত ৮ ডিসেম্বর লোকসভায় ধ্বনিভোটে মহুয়া মৈত্রকে (Mohua Moitra) বহিষ্কার করে এথিক্স কমিটি। এর আগেই অবশ্য মহুয়ার বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেয় জাতীয় লোকপাল। আর এতে সমর্থন ছিল নিশিকান্ত দুবে ও জয় দোহাদ্রাইয়ের। সেই অনুযায়ী লোকাযুক্ত এবং লোকপাল আইন, ২০১৩’ অনুসারেই তলব করা হয়েছে জয় অনন্ত দেহাদ্রাইকে (Joy Anant Dehadrai)

মহুয়ার প্রাক্তন জয় দেহাদ্রাইকে তলব করল CBI, কবে হাজিরার নির্দেশ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন