Post Poll Violence: অধরা নলহাটি-শীতলকুচি মামলার অভিযুক্তরা, পুরষ্কার ঘোষণা করল সিবিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা মামলায় আরও দুটি খুনে অভিযুক্তদের খোঁজ পেতে পুরষ্কার ঘোষণা করল সিবিআই। অধরা নলহাটি-শীতলকুচি মামলার অভিযুক্তরা, চার জন অভিযুক্তদের খোঁজ পেতে আর্থিক পুরষ্কারের কথা ঘোষণা করে হুলিয়া জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

আরও পড়ুনঃ Tamluk BJP: তমলুক বিজেপিতেও ক্ষোভের বিস্তার, চিঠি গেল নাড্ডার কাছে

দুটি ঘটনায় চার জনের খোঁজ পেতে ৫০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেছে সরকার। একেবারে অভিযুক্তদের নাম, ফোন নম্বর, ইমেইল আইডি সহ সমস্ত কিছু প্রকাশ করেছে সিবিআই। অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধারায় মামলা চলছে সেবিষয়েও সবিস্তারে বলা হয়েছে। সিবিআইইয়ের ডিআইজি অখিলেশ সিং এবিষয়ে জানিয়েছেন, চারজনের সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে পারলে ৫০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্তে নেমেছে সিবিআই। কিছুদিন আগেই নলহাটিতে উপস্থিত হয় সিবিআইইয়ের টিম। এমনকি বেশ কয়েক তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালায় তাঁরা। এমনকি শীতলকুচিতেও যান তাঁরা। দুটি মামলাতেই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু তাঁরা অধরা তাই হুলিয়া জারি করেছে সিবিআই।

নির্বাচনের ফল ঘোষণার দিনে কলকাতার কাঁকুড়্গাছিতে খুন হন বিজেপি নেতা অভিজিৎ সরকার। অভিজিৎ সরকার খুনের মামলায় এবার সক্রিয় হয়েছে সিবিআই। ঘটনায় অভিযুক্ত পাঁচ জনের মাথার দাম ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পলাতক পাঁচ অভিযুক্তদের খোঁজ দিলেই মিলবে নগদ টাকা। শুক্রবার বিজ্ঞাপন দিয়ে তা ঘোষণা করেছে সিবিআই।

অধরা নলহাটি-শীতলকুচি মামলার অভিযুক্তরা, খোঁজ দিলেই মিলবে পুরষ্কার 

অধরা নলহাটি-শীতলকুচি মামলার অভিযুক্তরা, খোঁজ দিলেই মিলবে পুরষ্কার 
অধরা নলহাটি-শীতলকুচি মামলার অভিযুক্তরা, খোঁজ দিলেই মিলবে পুরষ্কার 

শিয়ালদহ আদালতের নির্দেশের পরেই অভিযুক্তদের নাম এবং ছবি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। সংবাদপত্রে যোগাযোগের নম্বর এবং লিফলেটের মাধ্যমে বিলি করে প্রচার করা হচ্ছে। এক এক জনের ওপর ৫০ হাজার টাকা ঙ্গদ পুরষ্কার ঘোষণা করা হয়েছে। যিনি খোঁজ দেবেন তাঁর পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত