নজরবন্দি ব্যুরোঃ জেলা সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে বিজেপিতে জেলায় জেলায় ক্ষোভের শেষ নেই। এবার সেই ক্ষোভের আগুন গিয়ে পড়ল পূর্ব মেদিনীপুরে। তমলুক বিজেপিতেও ক্ষোভের বিস্তার। বিজেপি তমলুক জেলা সাংগঠনিক সভাপতিকে ঘিরে ক্ষোভ দেখাতে শুরু করলেন গেরুয়া শিবিরের নেতারা।
আরও পড়ুনঃ Weather Updates: অকাল বৃষ্টি কবে থেকে শুরু আর কবে শেষ কি বলছেন আবহাওয়াবীদরা?


তমলুক পুরসভার নির্বাচনী কমিটিতে বহিরাগতদের অন্তর্ভুক্তি নিয়ে এই ক্ষোভ। ক্ষোভ জেলার নেতার বিজেপি নেতা কর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠিও দিলেন তাঁরা। দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত। দাবি শীর্ষ নেতৃত্বের।
বিজেপির একাংশের দাবী, তমলুক পুর এলাকায় যাদের নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে তাঁদেরকে নিয়ে দুই স্তরীয় কমিটি গঠন করা হয়েছে। যাঁদেরকে জেলার বেশীরভাগ মানুষ চেনেন তাঁদেরকে সেই পদে আসীন করা হয়েছে। যদিও বিক্ষুব্ধদের দাবী, তমলুক শহরে কী যোগ্য নেতৃত্ব নেই? যার জন্য বাইরে থেকে লোক আনতে হচ্ছে। নাকি এর পিছনের অন্য উদ্দেশ্য রয়েছে? অপন বন্দ্যোপাধ্যায় বলে বিজেপির কর্মী রয়েছেন বলে আমার জানা নেই। এমন একজন কাউকে জেলা সভাপতি করা হল যার জেলার কর্মীদের সম্পর্কে ধারনা নেই।
তমলুক বিজেপিতেও ক্ষোভের বিস্তার, ‘বহিরাগত’ তকমা দিলেন বিজেপি নেতারাই

উল্লেখ্য, সদ্য বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ৯০ শতাংশ বদল এনেছে বিজেপি। যা নিয়ে ক্ষোভ শুরু হয়েছে জেলায় জেলায়। নদীয়া, উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহারের পর এবার তমলুকেও সেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। দলের সঠিক পদ না পেয়ে বেসুরো বলতে শুরু করেছেন অনেকেই। শোনা যাচ্ছে খুব শীঘ্রই একগুচ্ছ বিজেপি নেতারা যোগ দিতে পারেন তৃণমূলে।










