Weather Updates: অকাল বৃষ্টি কবে থেকে শুরু আর কবে শেষ কি বলছেন আবহাওয়াবীদরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  কলকাতায় আজ সকাল থেকে কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা আগামী কয়েকদিনে সামান্য বাড়বে। আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা রয়েছে ৷ বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অন্যান্য জেলাতেও হালকা মাঝারি কুয়াশা সকালের দিকে ৷ এবং পরে কোথাও পরিষ্কার আবার কোথাও আংশিক মেঘলা আকাশ।

আরও পড়ুনঃ কালভার্ট তৈরি ঘিরে বচসা, দুষ্কৃতিদের গুলিতে নিহত দুই

অকাল বৃষ্টি কবে থেকে শুরু আর কবে শেষ কি বলছেন আবহাওয়াবীদরা? আলিপুর আবহাওয়াবীদদের মতে, আগামিকাল, বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ, শুরু আবহাওয়ার পরিবর্তন। বইবে পূবালি হাওয়া। হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলির সঙ্গে নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার।

অকাল বৃষ্টি কবে থেকে শুরু আর কবে শেষ কি বলছেন আবহাওয়াবীদরা?
অকাল বৃষ্টি কবে থেকে শুরু আর কবে শেষ কি বলছেন আবহাওয়াবীদরা?

শনিবার বেশ কিছু জেলায় সকালের দিকে হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু। বৃষ্টি বাড়বে শুক্র ও শনিবারে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বেশি বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং-এ। এই দুই জেলায় শিলাবৃষ্টি ও উপরের দিকে গ্রাউন্ড ফ্রস্ট বা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।

এ বারের শীতের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একাধিক বার জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই পশ্চিমী ঝঞ্ঝার অনুপ্রবেশ তাতে জল ঢেলেছে। আলিপুর আবহাওয়াবীদের মতে, এ বারও তেমনই পরিস্থিতি হতে চলেছে। এর ফলে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার সকাল থেকেই তার প্রভাব টের পাওয়া যাচ্ছে।

অকাল বৃষ্টি কবে থেকে শুরু আর কবে শেষ কি বলছেন আবহাওয়াবীদরা?

অকাল বৃষ্টি কবে থেকে শুরু আর কবে শেষ কি বলছেন আবহাওয়াবীদরা?
অকাল বৃষ্টি কবে থেকে শুরু আর কবে শেষ কি বলছেন আবহাওয়াবীদরা?

চলতি সপ্তাহেই কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টিও। তবে সরস্বতী পুজোতেও (শনিবার) বৃষ্টি হবে কি না, সেই বিষয়ে দ্বিমত আছে আবহবিদদের মধ্যেই। আবহবিদদের একাংশ বলছেন, শুক্রবারেই বৃষ্টির সম্ভাবনা বেশি। অনেকে আবার শনিবার বৃষ্টি হবে মনে করছেন। এ থেকে একটা জিনিস পরিষ্কার, মধ্য মাঘেও বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গের। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই বইবে পুবালি হাওয়া। বসন্ত জাগ্রত হবে বাংলার দ্বারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন