মাধ্যমিকের সময় বদলে আপত্তি, হাইকোর্টে মামলা, পরীক্ষার মুখেই নতুন জটের আশঙ্কা?

নতুন সময়ের কারণে অনেক পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে। এত সকালে পরীক্ষা শুরু হওয়ার কারণে যাদের পরীক্ষা কেন্দ্র বাড়ি থেকে অনেকটা দূরে তাদেরও যেতে সমস্যা হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাধ্যমিক পরীক্ষা। সম্প্রতি পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। দু ঘণ্টা এগিয়ে আনা হয়েছে সময়। নতুন সময়সূচী নিয়ে আপত্তি জানিয়েই কলকাতা হাইকোর্টে (Case filed at Calcutta High Court) মামলা দায়ের হল। পরীক্ষার কয়েক দিন বাকি থাকতে এই মামলার জেরে কোনও জট তৈরি হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

মাধ্যমিকের সময় বদলে আপত্তি, হাইকোর্টে মামলা, পরীক্ষার মুখেই নতুন জটের আশঙ্কা?

আরও পড়ুন: ৬০-৭০ হাজার বেকারদের চাকরি আটকে দিয়েছে রাম-বাম-শ্যাম! গুরুতর অভিযোগ মমতার

বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা দায়ের করেন এক আইনজীবী। মামলাকারীর দাবি, পুরনো সময়তেই মাধ্যমিকের পরীক্ষা হোক। নতুন সময়ের কারণে অনেকে বিশেষ করে গ্রামাঞ্চল, পাহাড় কিংবা সুন্দরবন এলাকার পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে। এত সকালে পরীক্ষা শুরু হওয়ার কারণে যাদের পরীক্ষা কেন্দ্র বাড়ি থেকে অনেকটা দূরে তাদেরও যেতে সমস্যা হবে। অনেকে সময়ের মধ্যে না পৌঁছাতে পারার সম্ভাবনা থেকে যাচ্ছে।

মাধ্যমিকের সময় বদলে আপত্তি, হাইকোর্টে মামলা, পরীক্ষার মুখেই নতুন জটের আশঙ্কা?

মাধ্যমিকের (Madhyamik) রেজাল্ট ঘোষণার দিনেই জানা যায় আগামী বছর পরীক্ষা কবে থেকে হবে? ২০২৩ সালে পুরনো সময়েই মাধ্যমিকের নির্ঘণ্ট জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন পর পরীক্ষার কয়েকদিন বাকি থাকতে কীভাবে সময় বদল করতে পারে, সেই প্রশ্ন হাইকোর্টে মামলা করা হয়েছে।

মাধ্যমিকের সময় বদলে আপত্তি, হাইকোর্টে মামলা, পরীক্ষার মুখেই নতুন জটের আশঙ্কা?

মাধ্যমিকের সময় বদলে আপত্তি, হাইকোর্টে মামলা, পরীক্ষার মুখেই নতুন জটের আশঙ্কা?

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা সকাল ১১ টা ৪৫ মিনিটের পরিবর্তে সকাল ৯ টা ৪৫ মিনিটে শুরু হবে। অর্থাৎ ২ ঘণ্টা এগিয়েছে মাধ্যমিকের সময়। উচ্চ মাধ্যমিকের সময়েও এগিয়ে আনা হয়েছে। দুপুর ১২ টা থেকে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে। অর্থাৎ উচ্চমাধ্যমিকের সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত