৬০-৭০ হাজার বেকারদের চাকরি আটকে দিয়েছে রাম-বাম-শ্যাম! গুরুতর অভিযোগ মমতার

সরকার চাকরি দিতে সম্পূর্ণ প্রস্তুত বলেই জানান মুখ্যমন্ত্রী। আদালতে মামলা করে চাকরি দিয়েছে সিপিআইএম, বিজেপি ও কংগ্রেস। অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিক্ষা দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষাক্ষেত্রে চাকরির দাবিতে বছরের পর বছর রাস্তায় বসে আন্দোলন করছেন হাজার হাজার বেকার ছেলেমেয়েরা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, সরকার ৬০-৭০ হাজার ছেলেমেয়েদের চাকরি দিতে সম্পূর্ণ প্রস্তুত কিন্তু আদালতে মামলা করে এই চাকরি প্রাপ্তি থেকে আটকে দিয়েছে রাম-বাম-শ্যাম! অর্থাৎ, রাজ্যের তিন বিরোধী দল সিপিআইএম, বিজেপি ও কংগ্রেসকে নিশানায় আনলেন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন: ভোর থেকে শাহজাহানের বাড়ি তন্নতন্ন করে সার্চ, কী কী হাতে পেল ED?

পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন কন্যাশ্রী, বিধবা ভাতা থেকে শুরু করে সমস্ত সরকারি পরিষেবা জেলার মানুষদের মধ্যে সঠিকভাবে পৌঁছে যাচ্ছে কিনা তা জানতে চান তিনি। মমতা (Mamata Banerjee) সাফ জানিয়েছেন, কোনও রকম সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হলে সঙ্গে দুয়ারে সরকারের ক্যাম্পে অভিযোগ জানাতে।

৬০-৭০ হাজার বেকারদের চাকরি আটকে দিয়েছে রাম-বাম-শ্যাম! গুরুতর অভিযোগ মমতার

পাশাপাশি, এদিন আগামী লোকসভার জোট নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই তৃণমূলের। স্বাভাবিকভাবেই আসন সমঝোতা নিয়েও বড় প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিন দুয়েক আগেও সংহতি যাত্রা শেষ করে পার্ক সার্কাসের সভা থেকে তিনি অভিযোগ করেন, ‘ইন্ডিয়া’ জোট নিয়ন্ত্রণ করছে বামেরা আর কংগ্রেস মমতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

৬০-৭০ হাজার বেকারদের চাকরি আটকে দিয়েছে রাম-বাম-শ্যাম! গুরুতর অভিযোগ মমতার

৬০-৭০ হাজার বেকারদের চাকরি আটকে দিয়েছে রাম-বাম-শ্যাম! গুরুতর অভিযোগ মমতার

ঠিক কী বলেছিলেন মমতা (Mamata Banerjee)? তাঁর বয়ানে, “জোটের বৈঠক হয় সিপিআইএম (CPIM) নেতাদের নেতৃত্বে। যে সিপিআইএমের বিরুদ্ধে ৩৪ বছর ধরে ল়ড়াই করলাম, তাঁদের পরামর্শ শোনা আমার পক্ষে সম্ভব নয়৷ প্রচুর অসম্মানিত হতে হয় আমাকে৷ আর কংগ্রেসকে (Congress) আমি বলেছিলাম তোমরা সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দাও, বাকী জায়গায় লড়ুক আঞ্চলিক দলগুলি। আমরা সাহায্য করব৷ ওরা আমার কথা মানেনি। শুধু আমাদেরকেই কেন সব কথা মানতে হবে!”

৬০-৭০ হাজার বেকারদের চাকরি আটকে দিয়েছে রাম-বাম-শ্যাম! গুরুতর অভিযোগ মমতার
৬০-৭০ হাজার বেকারদের চাকরি আটকে দিয়েছে রাম-বাম-শ্যাম! গুরুতর অভিযোগ মমতার

মমতা (Mamata Banerjee) এরকম মন্তব্য করলেও মঙ্গলবার রাহুল গান্ধী (Rahul Gandhi) অবশ্য বলেন, “মমতাজির সঙ্গে আমার ও দলের সম্পর্ক খুবই ভালো। আসন সমঝোতা নিয়েও কথা চলছে। হ্যাঁ, কখনও কখনও ওনাদের দলের কেউ মন্তব্য করেন, আমাদের দলেরও কেউ মন্তব্য করেন। এটা কোনও বড়ো ব্যাপার নয়।”

৬০-৭০ হাজার বেকারদের চাকরি আটকে দিয়েছে রাম-বাম-শ্যাম! গুরুতর অভিযোগ মমতার

আজ আবার হাওড়ার ডুমুরজোলায় হেলিকপ্টারে ওঠার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই তৃণমূলের। আমার প্রস্তাব কংগ্রেস প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে৷ রাহুল গান্ধী যে বাংলায় আসছেন ইন্ডিয়ার জোটসঙ্গী হিসাবে আমাদের জানায়নি পর্যন্ত। সম্পূর্ণ মিথ্যে কথা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর