নজরবন্দি ব্যুরোঃ ২৩ দিনের মধ্যে ২৩ জনকে চাকরি দিতে হবে। পর্ষদের ভুল শোধরাতে হবে পর্ষদকেই। স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ৬ ভুল প্রশ্নপত্রের নম্বর জুড়ে টেট উত্তীর্ণ হয়েছেন ২৩ জন চাকরি প্রার্থী। তাই তাঁদেরকে চাকরি দিতে হবে। সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুনঃ ব্রিটেনের আর্থিক উন্নতি প্রধান লক্ষ্য, সুনককে হারিয়ে জানালেন #LizTruss
২০১৪ সালের টেট পরীক্ষার নিয়োগ হয় ২০১৬ সালে এবং ২০২০ সালে।২০১৫ সালে টেটে ফল প্রকাশের সময় এই ২৩ জনকে অনুত্তীর্ণ ঘোষণা করা হয়। অর্থাৎ নিয়োগ থেকে বঞ্চিত হন তাঁরা। পরে বিশেষজ্ঞ কমিটি জানায় ওই ছয়টি প্রশ্ন চুল ছিল।

২০১৮-র ১৩ অক্টোবর ছ’টি ভুল প্রশ্ন নিয়ে মামলা দায়ের হয় হাই কোর্টে। এই সময় সকলকে বাড়তি ছয় নম্বর দেওয়ার কথা জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এই ২৩ জনের অভিযোগ ছিল আদালতের নির্দেশের পরেও এদের ভবাড়তি ছয় নম্বর করে দেওয়া হয়নি। পরে ওই ২৩ জন ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
পরে নিয়োগের ক্ষেত্রে পর্ষদ কিছু বদল আনে। ফলত ২০২০ সালেও তাঁরা বঞ্চিত হয়। তখন চাকরি প্রার্থীদের বক্তব্য ছিল, ২০১৬ সালে অপ্রশিক্ষিতদের নিয়োগ করা হয়েছিল। পর্ষদের ভুলের কারণেই নিয়োগ হয়নি বলে অভিযোগ তুলেছেন তাঁরা।
ভুল শোধরাতে হবে পর্ষদকেই, সাফ জানিয়ে দিল আদালত

সোমবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানে স্পষ্ট করে বিচারপতি জানিয়ে দেন, এখানে ভুল একেবারে স্পষ্ট। ভুল করেছে পর্ষদ। তাই আগামী ২৩ দিনের মধ্যে ২৩ জনকে নিয়োগের কথা জানিয়েছেন তিনি।



