নজরবন্দি ব্যুরোঃ বরিসের পর প্রধানমন্ত্রী পদে কে বসবেন? সেই দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে হারিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী লিজ টস। সোমবার কনজারভেটিভ পার্টির তরফে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। ২০ হাজারের বেশী ভোটে ঋষিকে পরাজিত করেছেন তিনি। বৈধ ভোটের মধ্যে লিজ পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট। ঋষি সুনক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯।
ফলাফল ঘোষণার পর টস জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে ব্রিটেনের আমুল পরিবর্তন চান তিনি। ব্রিটেনের আর্থিক উন্নতি প্রধান লক্ষ্য, জানালেন নয়া প্রধানমন্ত্রী। বিশেষ ক্ষেত্রে কর ছাড় দিয়ে ব্রিটেনের অর্থনীতিকে পুনরায় উদ্ধারের ক্ষেত্রে নজর দিতে চান তিনি। একইসঙ্গে বিদ্যুতের ঘাটতি মিটিয়ে বিদ্যুতের চাহিদা পূরণ করবেন বলেন বার্তা দিয়েছেন তিনি।

রবিবার থেকেই অনলাইন আর ব্যালটে দেওয়া ভোটের গণনা শুরু হয়েছিল কনজারভেটিভ ক্যাম্পেন হেডকোয়াটার্সে। ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার স্যর গ্রাহাম ব্র্যাডি। এই নিয়ে ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হলেন তিনি।
ব্রিটেনের আর্থিক উন্নতি প্রধান লক্ষ্য, বক্তা ব্রিটেনের নব নিযুক্ত প্রধানমন্ত্রীর

চলতি বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী পদ থেকে সরানো হয় প্রধানমন্ত্রী বরিস জনসনকে। মঙ্গলবার কুইন এলিজাবেথের সঙ্গে দেখা করতে স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বরিস।নতুন সরকার গঠনের জন্য রানি এলিজাবেথের সঙ্গে দেখা করবেন লিজ টস।



