Calcutta High Court: ভুয়ো নিয়োগ নিয়ে কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, র‍্যাঙ্ক জাম্প নিয়ে দিলেন কড়া নির্দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে পাহাড় প্রমাণ। একথা আগেই কলকাতা হাইকোর্টের নজরে এসেছিল। এবার ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীর র‍্যাঙ্ক জাম্প করে নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি। কার সুপারিশে অযোগ্যরা চাকরি পেয়েছেন? কে কে তাঁদের সুপারিশ দিয়েছিল? ভুয়ো নিয়োগ নিয়ে কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ Anubrata Mondal: অন্যান্য অভিযুক্তদের থেকেও অনুব্রত বেশী প্রভাবশালী, আদালতের মন্তব্য কেষ্টর পথের কাঁটা

শুক্রবার প্রধান শিক্ষক মামলায় মামলাকারী পূর্বিতা রায়ের অভিযোগ ছিল মেধাতালিকায় নাম না থাকা স্বত্বেও ৯ জনকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। এমনকি বয়সের ক্ষেত্রেও কারচুপি হয়েছে বলেও অভিযোগ তুলেছেন মামলাকারী। মামলাকারীর আইনজীবীর বক্তব্য ছিল, যে ১৮৩ জন অযোগ্য শিক্ষকদের তালিকা ও ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছিল, সেখান থেকেই এই তথ্য পাওয়া গেছে।

ভুয়ো নিয়োগ নিয়ে কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ফের ধেড়ে ইঁদুরের ইঙ্গিত
ভুয়ো নিয়োগ নিয়ে কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ফের ধেড়ে ইঁদুরের ইঙ্গিত

এবিষয়ে সিবিআই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ২২ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। আগামী বুধবার স্কুল সার্ভিস কমিশন, মামলাকারীর আইনজীবী এবং আবেদনকারী মিলে বৈঠক সারবেন। একইসঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, যে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা যদি অন্তর্ভুক্ত হতে চান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে। ইমেইলের মাধ্যমে বাবেদন জানাতে পারবেন তাঁরা।

ভুয়ো নিয়োগ নিয়ে কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ফের ধেড়ে ইঁদুরের ইঙ্গিত

ভুয়ো নিয়োগ নিয়ে কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ফের ধেড়ে ইঁদুরের ইঙ্গিত
ভুয়ো নিয়োগ নিয়ে কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ফের ধেড়ে ইঁদুরের ইঙ্গিত

এর আগে এই ১৮৩ জনের নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ১৮৩ জনের নাম প্রকাশের পরেই সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ছিল ভয় পাবেন না। ধেড়ে ইঁদুর ধরা পড়বে। এখন সেই তালিকা থেকেই ৯ জনের সুপারিশের তালিকা চাইতেই সেই প্রশ্ন ফের মাথাচাড়া দিতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন