Anubrata Mondal: অন্যান্য অভিযুক্তদের থেকেও অনুব্রত বেশী প্রভাবশালী, আদালতের মন্তব্য কেষ্টর পথের কাঁটা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিনের বাধা হয়ে দাঁড়াল তাঁর প্রভাবশালী তকমা। এদিন বিচারপতির মন্তব্যেই সেই কথা পরিষ্কার হয়ে দাঁড়িয়েছে। এদিন বিচারপতি বলেন, শুধুমাত্র কয়েকজন সাক্ষী নন, হুমকির শিকার হয়েছে বিচারক। অন্যান্য অভিযুক্তদের থেকেও অনুব্রত বেশী প্রভাবশালী এটা কার্যত স্পষ্ট।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরু ও গান্ধী পুত্র নেশাগ্রস্থ ছিলেন, বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

গত ১১ অগাস্ট গরু পাচার মামলায় বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রফতার করে সিবিআই। গত ৪ মাস ধরে জেলে রয়েছেন তিনি। ৬ অক্টোবর তাঁর বিরুদ্ধে এই মামলায় চার্জশিটে পেশ করা হয়েছে। তদন্তকারীদের তরফে বারবার বলা হচ্ছে, সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি। এমনকি অনুব্রতর বিরুদ্ধে তদন্তে অসহযোগীতার অভিযোগ উঠেছে।

অন্যান্য অভিযুক্তদের থেকেও অনুব্রত বেশী প্রভাবশালী, আদালতের মন্তব্য কেষ্টর পথের কাঁটা
 অন্যান্য অভিযুক্তদের থেকেও অনুব্রত বেশী প্রভাবশালী, আদালতের মন্তব্য কেষ্টর পথের কাঁটা

 

পাল্টা অনুব্রতর আইনজীবী কপিল সিবাল বলেন, এই মামলায় অভিযুক্ত এনামুল হক এবং সতীশ কুমারকে জামিন দেওয়া হয়েছে। বিচারপতির বক্তব্য, যারা জামিন পেয়েছেন তাঁদের থেকে মামলাকারী অনেক বেশী প্রভাবশালী। বিচারক নিজেই হুমকি পেলে সেটা আদালত কী করে তুচ্ছ করে দেখবে? আদালত কখনই বিষয়টিকে লঘু করে দেখতে পারে না। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, মনোজ সানা এই মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। তিনি এখন নিরুদ্দেশ। সেই সাক্ষীর বক্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

অন্যান্য অভিযুক্তদের থেকেও অনুব্রত বেশী প্রভাবশালী, আদালতের মন্তব্য কেষ্টর পথের কাঁটা

অন্যান্য অভিযুক্তদের থেকেও অনুব্রত বেশী প্রভাবশালী, আদালতের মন্তব্য কেষ্টর পথের কাঁটা

এরপরেই সিবালের মন্তব্য, অভিযোগগুলি প্রমাণিত সত্য নয়। প্রমাণ হলে জামিন দেবেন না। গরু পাচার মামলায় মুলচক্রী এনামুল হক। অনুব্রত মণ্ডল নয়। অনুব্রতর বিরুদ্ধে কোনও তথ্যই পায়নি সিবিআই। মামলার পরবররী শুনানি ২৩ ডিসেম্বর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন