নজরবন্দি ব্যুরোঃ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও জাতির জনক গান্ধী পুত্র নাকি নেশাগ্রস্থ ছিলেন। এমনই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়াছে রাজনৈতিক কটাক্ষের ঝড়। স্বাভাবিক ভাবেই কংগ্রেস নেতৃত্বরা সমালোচনায় মুখর হয়েছেন। কিন্তু কেন এমন মন্তব্য করলেন কৌশল কিশোর? তাঁর আসল উদ্দেশ্য কী?
আরও পড়ুনঃ আকাশের রহস্যময় আলো আসলে চীনের যম, কতটা শক্তিশালী ভারতের অগ্নি-৫?
রাজস্থানের নেশামুক্তি জাগরন অভিযানের মঞ্চে এসে কেন্দ্রীয় গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রী এমন বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, “জওহর নেহেরু নেশা করতেন, তিনি সিগারেট খেতেন, গান্ধীর এক ছেলেও নেশা করতেন। তাঁদের জীবন কাহিনী থেকেই এই বিষয়ে স্পষ্ট জানা যায়। এভাবেই ধীরে ধীরে নেশা গোটা ভারতবর্ষকে গ্রাস করে।“ তাঁর বলার মুখ্য উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে যেন নেশা নিয়ে ভীতি তৈরি হয়। কিন্তু সংশ্লিষ্ট বিষয় প্রসঙ্গে গান্ধী ও নেহেরুর প্রসঙ্গ এনে তিনি বেশ বিপাকে ফেলেছেন বিজেপিকে।

#WATCH जवाहर लाल नेहरू जी नशा करते थे, सिगरेट पीते थे और महात्मा गांधी जी का एक लड़का नशा करता था। आगर आप पढ़ेंगे और देखेंगे तो पता चल जाएगा: नशा मुक्ति जागरण अभियान कार्यक्रम में केंद्रीय आवासन एवं शहरी कार्य राज्यमंत्री मंत्री कौशल किशोर, भरतपुर, राजस्थान (14.12) pic.twitter.com/VdZZ93k8sx
— ANI_HindiNews (@AHindinews) December 14, 2022
কৌশল কিশোর অবশ্য বরাবরই নেশার ক্ষতিকারক দিক সম্পর্কে সোচ্চার থেকেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিত এই বিষয়ে সরব থাকেন। এমনকী তিনি এও জানিয়েছিলেন, তিনি সাংসদ ও তাঁর স্ত্রী বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁরা নিজেদের সন্তানের নেশায় আসক্ত হওয়া পড়া আটকাতে পারেননি। কিন্তু যাকে বলে হিতে বিপরীত সেই ঘটনাই ঘটেছে এদিন। অনিচ্ছ্বাকৃত ভাবে হলেও কংগ্রেসী ভাবাবেগে আঘাত করে ফেলেছেন তিনি। তবে অনেকের মতে তিনি ইচ্ছাকৃত ভাবেই এই দুই বিশেষ ব্যক্তির নাম নিয়েছেন।
জওহরলাল নেহেরু ও গান্ধী পুত্র নেশাগ্রস্থ ছিলেন, বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

বিজেপির নিশানায় বরাবরই থেকেছেন নেহরু। এর আগে দেশভাগের জন্যও দায়ী করা হয়েছে তাঁকে। এবছর স্বাধীনতা দিবসের আগে ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবসে’ মহম্মদ আলী জিন্নাহর কাছে মাথা নত করেছিলেন তিনি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এভাবেই নেশা বিতর্কেও জড়ানো হল নেহেরু-গান্ধীর নাম।



