Agni V Missile: আকাশের রহস্যময় আলো আসলে চীনের যম, কতটা শক্তিশালী ভারতের অগ্নি-৫?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  আকাশ যেন সার্চ লাইটের আলো ফেলেছে কলকাতার বুকে। অদ্ভুত সেই আলো কিসের? এ নিয়ে হাজারো জল্পনা গতকাল মাথা চাড়া দিয়েছে। কেউ বলছেন ভীনদেশীদের হানা, তো কেউ বলছেন প্রতিবেশী দেশের নজরদারি, কারও কারও মনে হয়াছে বিষয়টা ভৌতিক হতে পারে। কিন্তু এর মধ্যেই সামনে এল নতুন তত্ত্ব। বিষয়টা ভারতের কাছে  গর্বের। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষা করা হয়েছে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের। ওই উৎক্ষেপণ সফল হয়েছে। আর আকাশের রহস্যময় যে আলো দেখা গিয়েছে সেটা নাকি সেই ক্ষেপণাস্ত্রেরই। এর মধ্যেই কলকাতা থেকে জেলা, বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে আচমকা দেখা গিয়েছে সেই আশ্চর্যজনক আলো।

আরও পড়ুনঃ পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি

২০২১ সালের ২৭ অক্টোবর অগ্নি-৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল। আবার এ বছর ১৫ ডিসেম্বর ওড়িশা উপকূলে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়। এর মধ্যেই ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনা জাহাজের গতিবিধি চিন্তা বাড়িয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের।

আকাশের রহস্যময় আলো আসলে চীনের যম, কতটা শক্তিশালী ভারতের অগ্নি-৫?
আকাশের রহস্যময় আলো আসলে চীনের যম, কতটা শক্তিশালী ভারতের অগ্নি-৫?

ডিএফ-২৬-এর থেকে অগ্নি-৫-এর গুণমান যে অনেক ভালো তা বোঝা গিয়েছে রিপোর্ট থেকেই। সেটি প্রায় ৮০০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভারত ছাড়া মাত্র কয়েকটি দেশের কাছে রয়েছে এই ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, যা ৫০০০ মিটারের বেশি দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আমেরিকা, চিন, রাশিয়া, ফ্রান্স, ইজরায়েল, ব্রিটেন, উত্তর কোরিয়ার কাছে এই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে। চিন কে বেশ চাপে রাখছে অগ্নি ৫। সম্প্রতি ভারত চীন সীমান্তে অরুনাচল প্রদেশের তাওয়াঙ্গে একটি সংঘর্ষের খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে কী ভারতে থাবা বসানোর আগেই অগ্নি হয়ে উঠল ভারতের প্রতিরক্ষা কবচ। যদিও এদিন সংসদে রাজনাথ সিং জানান, সেদিন কোন বড়ো সড় ক্ষতি হয়নি দুই পক্ষের সেনার।

আকাশের রহস্যময় আলো আসলে চীনের যম, কতটা শক্তিশালী ভারতের অগ্নি-৫?

আকাশের রহস্যময় আলো আসলে চীনের যম, কতটা শক্তিশালী ভারতের অগ্নি-৫?
আকাশের রহস্যময় আলো আসলে চীনের যম, কতটা শক্তিশালী ভারতের অগ্নি-৫?

তবে শুধু চিন নয়, আফ্রিকা এবং ইউরোপের কিছু জায়গাতেও আঘাত হানতে পারে এই ব্যালিস্টিক মিসাইল। রিপোর্টে জানানো হয়েছে, ৮,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে দগ্ধ করতে পারে অগ্নি-৫। অগ্নি-৫-এর মাধ্যমে পরমাণু হামলাও চালানো যাবে। ১,৫০০ কেজি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এই অগ্নি-৫।এই ক্ষেপণাস্ত্রকে চলমান উৎক্ষেপণ যানের মাধ্যমে উৎক্ষেপণ করা যাবে। অগ্নি-৫-এর দৈর্ঘ্য সাড়ে ১৭ মিটার। পরিধি ২ মিটার। ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকেও ধোঁকা দিতে সক্ষম এটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর