DA Protest: ১০ দিনের মধ্যে রাজ্যকে বৈঠক ডাকতে হবে, ডিএ আন্দোলন নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহার্ঘ ভাতা নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। আগামী ১০ দিনের মধ্যে রাজ্যকে বৈঠক ডাকতে হবে। সোমবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ Jiban Krishna Saha: দীর্ঘ লড়াইয়ের পর মিলল জীবনকৃষ্ণের দ্বিতীয় ফোন, বিরাট সাফল্য সিবিআইয়ের

হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচ জন প্রতিনিধিকে নিয়ে বসার কথা জানিয়েছে সংগঠন। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে তৈরি হবে কমিটি। তবে কবে বৈঠক হবে, সেই দিন এখনও ধার্য হয়নি। সুপ্রিম কোর্টে মামলা এখনও বিচারাধীন। তাই এখনই পেন ডাউনের সিদ্ধান্ত থেকে বিরত থাকার নির্দেশ কলকাতা হাইকোর্টের।

Calcutta highcourt 10
১০ দিনের মধ্যে রাজ্যকে বৈঠক ডাকতে হবে, বড় নির্দেশ হাইকোর্টের

এদিন আদালতের তরফে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়, আপনারা কী ভাবছেন? শান্তিপূর্ণ আন্দোলনে কিছু বলার নেই। অনেকে যুবক কাজ করছেন। তাঁদের কী মনোভাব তৈরি হবে? শীর্ষ আদালত যদি আবার স্থগিতাদেশ দেয় কী করবেন? সরকারি কর্মচারিদের বক্তব্য, তাঁরা এখন একক সংখ্যায় ডিএ পান। সেখানে প্রতিবেশী রাজ্যে ডিএর হার দশকের সংখ্যায়। তাই লক্ষ লক্ষ সরকারি কর্মচারিদের কথা মাথায় রেখে বৈঠকে বসুক রাজ্য। বকেয়া বিষয় ঠিক করবে শীর্ষ আদালত। বাকি বিষয়ে নিয়ে আলোচনা হতেই পারে। আমরা দিন জানিয়ে দেব।

১০ দিনের মধ্যে রাজ্যকে বৈঠক ডাকতে হবে, বড় নির্দেশ হাইকোর্টের

1 24
১০ দিনের মধ্যে রাজ্যকে বৈঠক ডাকতে হবে, বড় নির্দেশ হাইকোর্টের

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিবের উপস্থিতিতে আলোচনায় বসার কথা ছিল আন্দোলনকারী সরকারি কর্মচারী সংগঠনের তিন সদস্যের। কিন্তু এতদিনও সেই বৈঠক হয়নি। কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবিতে গত ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্না কর্মসূচি পালন করে এসেছেন যৌথ সংগ্রামী মঞ্চের প্রায় ৫০০ জন সদস্য। সোমবার কলকাতা হাইকোর্টের তরফে আগামী ১০ দিনের মধ্যে বৈঠকে বসার কথা বলা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর