টানা বৃষ্টির জেরে বাড়ি ভেঙে পড়ল কলকাতায়, আহিরিটোলায় শিশু সহ মৃত দুই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাত থেকে বৃষ্টি চলছে, চলবেও দিনভোর। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা কার্যত জলের তলায় চলে গিয়েছে। জল আর স্থলের ফারাক করা যাচ্ছে না। জলের তোড়ে ঘরবন্দি মানুষ। লাটে উঠেছে কাজকর্ম। এই পরিস্থিতি যখন চলছে তখন এল মন খারাপ করা খবর। টানা বৃষ্টির জেরে বাড়ি ভেঙে পড়ল কলকাতায়। আর সেই বাড়ি চাপা পড়ে মারা গেলেন ২ জন।

আরও পড়ুনঃ কোভিড টিকার বদলে দেওয়া হল জলাতঙ্কের টিকা, নজিরবিহীন ঘটনা মহারাষ্ট্রে!

আজ উত্তর কলকাতার আহিরিটোলা স্ট্রিটের একটি পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়িড ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলা এবং এক শিশুর। পুলিশ সূত্রে খবর, উত্তর কলকাতার আহিরিটোলা স্ট্রিটের একটি পুরোনো দোতালা বাড়ির একাংশ আজ সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ির ধ্বংসস্তূপের তলায় এক শিশুকন্যা সহ মোট ৯ জন আটকে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। কিন্তু ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকার্জে নামার কয়েক ঘন্টা পরে উদ্ধার করা হয় ৯ জন কে। হাসপাতালে পাঠানো হয় তাঁদের সবাই কে। পরে তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে এক ৩ বছরের শিশু সহ ২ জনের। ভাঙা বাড়ি পরিদর্শনে পৌঁছে গিয়েছেন বিধায়ক শশী পাঁজা, দমকল মন্ত্রী সুজিত বসু ও কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

টানা বৃষ্টির জেরে বাড়ি ভেঙে পড়ল কলকাতায়, আহিরিটোলায় শিশু সহ মৃত দুই।

পুলিশ জানিয়েছে, বাড়িটি অত্যন্ত দৈন্যদশায় ছিল। এমনিতেই বহুদিনের পুরোনো বাড়ি তারপর কদিন ধরেই টানা বৃষ্টি চলছে। গতকাল রাত থেকে তো বিরামহীন। যার ফলে ভেঙে পড়েছে বাড়িটি। মৃতদের জন্যে এখনও কোন ক্ষতিপূরণ ঘোষণা না করলেও শোক প্রকাশ করেছেন, বিধায়ক শশী পাঁজা ও দমকল মন্ত্রী সুজিত বসু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত