নজরবন্দি ব্যুরো: চলতি বছরের এপ্রিল মাসে কোভিড টিকার পরবর্তী অ্যান্টি ব়্যাবিস ভ্যাকসিন দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়েছিল উত্তর প্রদেশের সামলির কান্দাহার স্বাস্থ্য কেন্দ্র। সেই ঘটনার মাস তিনেক পর আবারও একই রকম ঘটনার সাক্ষী থাকল মুম্বাইয়ের কালওয়ার আটকোনেশ্বর স্বাস্থ্যকেন্দ্র। কোভিড টিকার বদলে দেওয়া হল জলাতঙ্কের টিকা!
আরও পড়ুনঃ গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটকে পিছনে ফেলে GDP বৃদ্ধিতে এগিয়ে গেল বাংলা


জানা গিয়েছে, গত মঙ্গলবার রাজকুমার যাদব নামে মুম্বাইয়ের অন্তর্গত থানে পৌরসভার অন্তর্গত এক ব্যক্তি কোভিশিল্ড সংগ্রহের জন্য আটকোনেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে এসে নির্ধারিত স্লিপ সংগ্রহ করে বাকিদের মতই লাইনে দাঁড়ান তিনি।
তবে ভুলবশত কোভিড টিকা গ্রহণের পরিবর্তে জলাতঙ্ক রোগের টিকা গ্রহণের লাইনে দাঁড়িয়ে পড়েন থানের ওই ব্যক্তি। এরপর বাকিদের মত নির্ধারিত সময়েই তাকে বসিয়ে টিকা প্রদান করে পর্যবেক্ষণের জন্য পাঠানো হলে, সেইসময় তিনি জানতে পারেন যে, তাঁকে কোভিড টিকার বদলে দেওয়া হল জলাতঙ্কের টিকা! ব্যাস আতঙ্কে আর ভয়ে স্বাস্থ্য কেন্দ্র মাথায় তোলেন তিনি।
কোভিড টিকার বদলে দেওয়া হল জলাতঙ্কের টিকা, নজিরবিহীন ঘটনা মহারাষ্ট্রে!

যা নিয়ে পরবর্তী সময়ে ক্ষোভে ফেটে পড়ে গোটা স্বাস্থ্য কেন্দ্র চত্বর। শোনা যাচ্ছে, কাগজ না দেখে টিকা প্রদানের জন্য ওই নার্সের দিকে আঙুল তুলেছেন ওই ব্যক্তি। সেইসঙ্গে ওই ব্যক্তির কোনো সমস্যা দেখা দেয় কিনা তা দেখার জন্য তড়িঘড়ি তাকে এমারজেন্সি বিভাগে ভর্তি করা হয়।


অভিযোগ আসতেই থানের কালওয়া হাসপাতালের সঙ্গে যুক্ত এক চিকিৎসক ও এক নার্সকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, সোমবার রাজকুমার যাদব নামে এক ব্যক্তি কোভিডের টিকা নিতে যান। কোভিশিল্ড টিকার বদলে তাঁকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়। সাসপেন্ড হওয়া চিকিৎসক ও নার্স ওই টিকা কেন্দ্রের দায়িত্বে ছিলেন।







