গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটকে পিছনে ফেলে GDP বৃদ্ধিতে এগিয়ে গেল বাংলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনাকালে ও রাজ্যের অর্থনীতিতে জিডিপি বৃদ্ধির নিরিখে বড় সাফল্য মমতা সরকারের। ২০২০-২১ অর্থবর্ষে গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটকের মত আর্থিক সমৃদ্ধির রাজ্য কে পিছনে ফেলে জিডিপিতে (GDP) এগিয়ে গেল বাংলা।

আরও পড়ুনঃ ৩১ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে বাড়ল করোনার বিধিনিষেধ

এই খবর জানিয়ে প্রশংসাসূচক মন্তব্য কেন্দ্রের। এই মুহূর্তে দেশে ১০ লক্ষ কোটি ও তার বেশি জিডিপি যুক্ত রাজ্য হল মহারাষ্ট্র তামিলনাড়ু, গুজরা, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান ও পশ্চিমবঙ্গ। এই সমস্ত রাজ্য কে পেছনে ফেলে তামিলনাড়ুর পরেই সবচেয়ে বেশি জিডিপি বৃদ্ধি হয়েছে বাংলার।

গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটকে পিছনে ফেলে GDP বৃদ্ধিতে এগিয়ে গেল বাংলা

গত অর্থবছরে বাংলা জিডিপি বেড়েছে ১.২ শতাংশ হারে। বাকি রাজ্যগুলির সবকটিরই জিডিপি নেগেটিভ। কেন্দ্রের নীতি নির্ধারক কমিটির সিইও অমিতাভ কান্ত মঙ্গলবার বলেছেন, ‘বাংলা, বিহার, ত্রিপুরা, সিকিমের মতো হাতে গোণা কয়েকটি রাজ্য ২০২১-২১ অর্থবর্ষে জিডিপি বাড়াতে পেরেছে।

গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটকে পিছনে ফেলে GDP বৃদ্ধিতে এগিয়ে গেল বাংলা

 

গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটকে পিছনে ফেলে GDP বৃদ্ধিতে এগিয়ে গেল বাংলা

গোটা পূর্ব ভারতের মধ্যে বাংলার স্টেট জিডিপিই সর্বোচ্চ। আর যে হারে বাংলার জিডিপি বেড়েছে, তা বেশ প্রশংসনীয়।’ এই মন্তব্যের পর করোনা কালে এই বৃদ্ধি মমতা সরকারের বড় সাফল্য বলেই মনে করছেন অর্থনীতিবিধরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন