৩১ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে বাড়ল করোনার বিধিনিষেধ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উৎসবের মরসুমে করোনা সংক্রমণ যাতে না বাড়ে তার জন্য রাজ্যগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে করোনার বিধিনিষেধ বাড়ানো হল ৩১ অক্টোবর পর্যন্ত। রাজ্যের মুখ্যসচিবদের দেওয়া চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা লিখেছেন,

আরও পড়ুনঃ করোনার তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত, এক ধাক্কায় দ্বিগুণ বৃদ্ধি পেল বাংলার সংক্রমণ।

৩১ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে বাড়ল করোনার বিধিনিষেধ
৩১ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে বাড়ল করোনার বিধিনিষেধ

উৎসবের আবহে যাতে করোনার সংক্রমণ বৃদ্ধি না পায়, তার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিক রাজ্য। সেই সঙ্গে বলা হয়েছে উৎসবের আয়োজন করতে হবে করোনা বিধি মেনেই। কোনও জায়গাতেই যাতে বেশি জনসমাগম না হয় সেই দিকটি নিশ্চিত করতে হবে।

৩১ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে বাড়ল করোনার বিধিনিষেধ

সেই সঙ্গে টিকাকরণের গতিও বাড়াতে হবে। দেশজুড়ে কনটেইনমেন্ট বিধি  মানতে হবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। সেই সঙ্গে যেসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমণের সম্ভাবনা রয়েছে সেখানে কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

৩১ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে বাড়ল করোনার বিধিনিষেধ

৩১ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে বাড়ল করোনার বিধিনিষেধ

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৩৭৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৫৮১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ২০৬। দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৯ লক্ষ ৫৮ হাজার ২ জন সুস্থ হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন