করোনার তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত, এক ধাক্কায় দ্বিগুণ বৃদ্ধি পেল বাংলার সংক্রমণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু কদিন হল তা আবার ধীর গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। তবে গতকাল সব কিছুকে পেছিনে রে নজিরবিহীন ঘটনা ঘটে রাজ্যে। একধাক্কায় অর্ধেক কমে যায় করোনা সংক্রমণ। কিন্তু আজ যেন সবই বদলে গেল। করোনার তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিয়ে একদিনের তফাতে দ্বিগুণ বৃদ্ধি পেল দৈনিক সংক্রমণ।

আরও পড়ুনঃ মানুষের জন্যে কাজ করতে পারছেন না, বিজেপি ছাড়লেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়।

এদিকে রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ রাজ্য জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকালের তথ্য অনুযায়ী এই সংখ্যা ছিল মাত্র ৪৭২ জন, মৃত্যু সংখ্যা ছিল ১৫। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৯৩ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্য জুড়ে চিকিৎসাধীন আক্রান্ত রয়েছেন ৭ হাজার ৫৮৬ জন। যা গতকালের থেকে ২ জন কমেছে এদিন। এখন রাজ্যে সুস্থতার গড় ৯৮.৩২ শতাংশ।

করোনার তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিয়ে কল্কাতাতেও বেড়েছে সংক্রমনের গতি। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মহানগর কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৩৭ জন, যা গতকাল ছিল ৭৬। আজ মৃত্যু হয়েছে ৩ জনের। সার্বিক ভাবে কলকাতায় করোনা মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৫৯। এদিন উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ১২৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। কলকাতা আর উত্তর ২৪ পরগণা বাদে রাজ্যের কোন জেলাতে শতাধিক সংক্রমন হয়নি। তবে সব জেলাতেই পাওয়া গিয়েছে করোনা রোগী।

এদিন রাজ্য জুড়ে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে, ৩৬ হাজার ৭১২ টি। যা নিয়ে এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৮০ লক্ষ ৬২ হাজার ৮৯৩। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে এখন তৃতীয় ঢেউের প্রস্তুতিতে রয়েছে রাজ্য। লোকাল ট্রেন কে ছাড়পত্র না দিলেও বাদবাকি সব কিছুতেই প্রায় স্বাভাবিক বাংলা। দেখুন রাজ্যের সার্বিক পরিসংখ্যান

করোনার তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত, এক ধাক্কায় দ্বিগুণ বৃদ্ধি পেল বাংলার সংক্রমণ। দেখুন সার্বিক তথ্য

 

2416fd4b70794fc2b0bfd0af21f99109 0002 2416fd4b70794fc2b0bfd0af21f99109 0001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত