মানুষের জন্যে কাজ করতে পারছেন না, বিজেপি ছাড়লেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে বিজেপি-তে যোগদান যেন নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল বাংলায়। তৃণমূল থেকে সারি সারি নেতা মন্ত্রী যোগ দিয়েছিলেন বিজেপিতে। কম্বেশি সবার মুখেই ছিল একতাই কথা। মানুষের জন্যে কাজ করতে চান তাঁরা। যে কাজটা তৃণমূলে থেকে করা যাচ্ছেনা। সেই নেতা নেত্রিদের সাথে অভিনেতা অভিনেত্রীরাও লাইন দিয়েছিলেন পদ্ম শিবিরে যোগ দেওয়ার জন্যে।

আরও পড়ুনঃ কংগ্রেসের হাত ধরলেন কানহাইয়া কুমার, ফের সিলমোহর নজরবন্দির খবরে

বেশ কিছু ক্ষেত্রে কথা রেখেছিল বিজেপিতে, আবার কিছু ক্ষেত্রে কথা রাখা সম্ভব হয়নি। অর্থাৎ অনেকে টিকিট পেয়েছিলেন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার আবার অনেকে সুযোগ পাননি। বিজেপির টিকিটে লড়ে হেরে গিয়েছেন প্রায় সব অভিনেতাই। বিনোদন জগতের সাথে যুক্ত, অর্থাৎ ফ্যাসন ডিজাইনার অগ্নিমিত্রা পাল ছাড়া কেউ জেতেন নি।

পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, পার্নো মিত্র তো বটেই। হেরেছেন লকেট চট্টোপাধ্যায়ের মত প্রভাবশালীও। নেতা আর অভিনেতাদের ভিড়ে টিকিট পাননি অনেকেই। আবার অনেকে পেয়েছেন, কিন্তু হেরেছেন। যার মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায়। যারা হেরেছেন এবং যারা টিকিট পাননি এখন তাঁরা বিজেপিতে থেকে মানুষের জন্যে কাজ করতে পারছেন না। তাই কেউ যোগ দিচ্ছেন তৃণমূলে আবার কেউ বা নিচ্ছেন রাজনৈতিক সন্যাস।

তেমনই এক নাম অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। তাই এবার একরাশ ক্ষোভ নিয়ে বিজেপি ছাড়ছেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘২০১২ সালে যখন কেউ বিজেপি করত না, তখন দলে যোগ দিয়েছিলাম। কিন্তু এখন দল বড় হয়েছে, তাই আমাদের মতো মানুষের আর গুরুত্ব নেই। তাই কিছুটা বিরক্তি নিয়েই দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছি।’’ তাহলে কি তৃণমূলে যোগ দেবেন? সুমনের কথায়, ‘‘আপাতত নিজের কাজ নিয়েই থাকতে চাই। তার পর অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেব কিনা, তা নিয়ে ভাবব।’’

মানুষের জন্যে কাজ করতে পারছেন না, বিজেপি ছাড়লেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়।

মানুষের জন্যে কাজ করতে পারছে না, বিজেপি ছাড়লেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়।
মানুষের জন্যে কাজ করতে পারছে না, বিজেপি ছাড়লেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর